নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ দল
- সময়: ০৭:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৬৪
আকাশ দাশ সৈকত
প্রথমবারের মতো নারী এশিয়া কাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দল পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই চ্যাম্পিয়ন্স চীন এবং উত্তর কোরিয়ার সাথে উজবেকিস্তান ।
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো নারী এশিয়া কাপে অংশ নিবে বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্ট কে সামনে রেখে আজ অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। যেখানে বাংলাদেশ নিজেদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নয়বারের চ্যাম্পিয়ন হওয়া চীনকে। সাথে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার আর নারী এশিয়াকাপে পাঁচবার অংশ নেওয়া উজবেকিস্তান। ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। ৩রা মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ই মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাটলারের শিষ্যরা। এরপর নিজেদের শেষ ম্যাচে ঋতুপর্ণা-সাবিনারা মুখোমুখি হবে উজবেকিস্তানের বিপক্ষে।
১২ দলের সেই লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। ১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ৬ দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।
উল্লেখ্য নারী এশিয়াকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়াকাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















