৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৫০
নাসিরনগরে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী কাজের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উদ্যোগে কলেজমোড়ে ইমরান চত্বর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পরিচালিত গণসংযোগ শেষে দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।

এ সময় অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে দাওয়াতী গণসংযোগ করার ঘোষণা দিয়েছে। এই কর্মসূচী উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। নাসিরনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্র কলেজমোড়ের ইমরান চত্বর। প্রতিদিন প্রায় লক্ষাধিক লোকের পদচারণায় মুখরিত থাকে এলাকাটি। তারই অংশ হিসেবে এখানে আমরা গণসংযোগ করি”।

নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে,তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ কলেজমোড়ে অবস্থিত বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি এবং সহযোগী ফরম বিতরণ করেন। এ সময় শতাধিক লোকজন ফরম ফিলাপ করেন। সবশেষে শতাধিক লোকের উপস্থিতিতে একটি দাওয়াতী সভায় মিলিত হন।

উক্ত গণসংযোগে জামায়েত নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, “উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

নাসিরনগর উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেলের সম্পাদক জাহিদুল হোসেন সহ এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সময়: ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
নাসিরনগরে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণনিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী কাজের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উদ্যোগে কলেজমোড়ে ইমরান চত্বর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পরিচালিত গণসংযোগ শেষে দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। এ সময় অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে দাওয়াতী গণসংযোগ করার ঘোষণা দিয়েছে। এই কর্মসূচী উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। নাসিরনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্র কলেজমোড়ের ইমরান চত্বর। প্রতিদিন প্রায় লক্ষাধিক লোকের পদচারণায় মুখরিত থাকে এলাকাটি। তারই অংশ হিসেবে এখানে আমরা গণসংযোগ করি”। নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে,তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ কলেজমোড়ে অবস্থিত বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি এবং সহযোগী ফরম বিতরণ করেন। এ সময় শতাধিক লোকজন ফরম ফিলাপ করেন। সবশেষে শতাধিক লোকের উপস্থিতিতে একটি দাওয়াতী সভায় মিলিত হন। উক্ত গণসংযোগে জামায়েত নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, “উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। নাসিরনগর উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেলের সম্পাদক জাহিদুল হোসেন সহ এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.