৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ১৪৪
নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা

নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা

 

নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই মাঠে নামলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

 

সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি।

 

বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতপন্থি নেতাকর্মী ও সমর্থকরা। শোভাযাত্রাটি একাধিক ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে বেড়ায়। বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রাটি ইবি থানার সাতটি ইউনিয়ন অতিক্রম করে। এসব ইউনিয়নের মধ্যে উল্লেখযোগ্য হলো ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া, উজানগ্রাম, পাটিকাবাড়ি এবং আব্দালপুর।

 

নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা

 

শোভাযাত্রাজুড়ে মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান প্রচার করা হয় এবং জনগণের কাছে জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

 

নির্বাচনী প্রচারণায় আমির হামজার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী এবং সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা ও ইবি থানা শাখার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, জনগণ ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও সামাজিক কল্যাণের প্রতীক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বেছে নেবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা

সময়: ১১:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজানির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা   নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই মাঠে নামলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজা।   সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি।   বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতপন্থি নেতাকর্মী ও সমর্থকরা। শোভাযাত্রাটি একাধিক ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে বেড়ায়। বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রাটি ইবি থানার সাতটি ইউনিয়ন অতিক্রম করে। এসব ইউনিয়নের মধ্যে উল্লেখযোগ্য হলো ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া, উজানগ্রাম, পাটিকাবাড়ি এবং আব্দালপুর।   নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা   শোভাযাত্রাজুড়ে মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান প্রচার করা হয় এবং জনগণের কাছে জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।   নির্বাচনী প্রচারণায় আমির হামজার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী এবং সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা ও ইবি থানা শাখার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।   আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, জনগণ ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও সামাজিক কল্যাণের প্রতীক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বেছে নেবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.