৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮১
নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ!

আকাশ দাশ সৈকত

আসন্ন ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ দলের সাথে থাকছে না হামজা চৌধুরী ।

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে থাকছে না সেটাই নিশ্চিত ছিলো আগেই থেকে। এইবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোর দুই ম্যাচে অংশ নিতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে রাওনা দিবে তপু-জামালরা। তার আগেই আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন সেইখানে। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে’।

ফিফার নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোতে খেলার জন্য যেকোন ফুটবলারকে ৪৮ ঘন্টা আগেই ক্লাব ছাড়তে হয়। হামজাকে নিয়ে বাফুফেও সেই পরিকল্পনা নিয়ে কাজ করছিলো। তবে সামনে এশিয়া কাপ বাছাই এবং হামজার সাথে বাংলাদেশ দলের পথচলায় তার এজেন্টের কাছে নমনীয় ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য আগামী ৬ই সেপ্টেম্বর নেপালের দশরথ রানাতুঙ্গা স্টেডিয়ামে ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং নেপাল। একই স্টেডিয়ামে ৯ সেপ্টেমবর দ্বিতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে দুইদল।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ!

সময়: ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ!আকাশ দাশ সৈকত আসন্ন ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ দলের সাথে থাকছে না হামজা চৌধুরী । সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে থাকছে না সেটাই নিশ্চিত ছিলো আগেই থেকে। এইবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোর দুই ম্যাচে অংশ নিতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে রাওনা দিবে তপু-জামালরা। তার আগেই আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন সেইখানে। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে’। ফিফার নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোতে খেলার জন্য যেকোন ফুটবলারকে ৪৮ ঘন্টা আগেই ক্লাব ছাড়তে হয়। হামজাকে নিয়ে বাফুফেও সেই পরিকল্পনা নিয়ে কাজ করছিলো। তবে সামনে এশিয়া কাপ বাছাই এবং হামজার সাথে বাংলাদেশ দলের পথচলায় তার এজেন্টের কাছে নমনীয় ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উল্লেখ্য আগামী ৬ই সেপ্টেম্বর নেপালের দশরথ রানাতুঙ্গা স্টেডিয়ামে ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং নেপাল। একই স্টেডিয়ামে ৯ সেপ্টেমবর দ্বিতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে দুইদল।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.