নোটিশ :
পড়ন্ত বিকেল
জনসংযোগ ডেস্ক
- সময়: ১০:২৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৮৪

পড়ন্ত বিকেল
এস. এম. রেদোয়ানুল হাসান রায়হান
পড়ন্ত বিকেল রঙিন আলোয়
স্বপ্ন আঁকে দিগন্ত জুড়ে,
আকাশজুড়ে সোনার রং
মিশে যায় কুয়াশা ঘিরে।
নদীর জলে সোনার ঝিলিক
দোল খেয়ে যায় হাওয়ার টানে,
তীরে বসে ক্লান্ত মেঘেরা
হারিয়ে যায় নীরব গানে।
পাখিরা সব বাসায় ফেরে
ক্লান্ত ডানায় সুখের ছোঁয়া,
কৃষকেরা মাঠের শেষে
ঘরে ফেরার তোড়জোড়া।
বাতাসে এক মিষ্টি গন্ধ
শিশির ভেজা ঘাসের ছোঁয়া,
বিকেল বলে বিদায় নেবে
রাতে তারার আসন বুনোয়া।
পড়ন্ত বিকেল চুপটি করে
রেখে যায় কিছু স্বপ্ন বোনা,
স্মৃতির পাতায় লিখে রাখি
রঙিন ছবি আপন মনে।
লেখক: এস. এম. রেদোয়ানুল হাসান রায়হান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :
পড়ন্ত বিকেল



















