পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সময়সূচী নির্ধারণ
- সময়: ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৫৭
আকাশ দাশ সৈকত
আগামী মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। শুরুতে ওয়ানডে ফরম্যাটে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নিলেও দুই বোর্ডের সিদ্ধান্তে সেই সিরিজ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে । তাইতো আসন্ন সিরিজকে সামনে রেখে সময়সূচী ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ বুধবার পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছর আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, উভয় ক্রিকেট বোর্ড পারস্পরিক সম্মতিতে তিনটি ওয়ানডে ম্যাচের পরিবর্তে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করতে রাজি হয়েছে।
২৫ ও ২৭ মে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন। সব কটি ম্যাচই শুরু হবে পাকিস্তানের সময় রাত ৮টায়, বাংলাদেশের রাত ৯টায়।
উল্লেখ্য দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইকবাল স্টেডিয়ামে। এই ভেন্যুতে ২০০৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো। সেখানেও পাকিস্তানের বিপক্ষে খেলেছিলো বাংলাদেশ তবে টি-টোয়েন্টি নয় সেইবার দুইদল খেলেছিলো ওয়ানডে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















