৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সিরিজ শেষ মোস্তাফিজের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ৮৬

আকাশ দাশ সৈকত
সৌম্য সরকারের পর এইবার আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার মোস্তাফিজুর রহমান।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে ভারতে যায় বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তার দল দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করতে না পারায় মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পায় এই তারকা। যেখানে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে আঙ্গুলে চোট পান তিনি। তবে ম্যাচ চলাকালীন চোট তেমন গুরুতর মনে না হলেও বিসিবি জানিয়েছেন আপতত বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। যার কারণে মিস করবেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাকিস্তান সিরিজ শেষ মোস্তাফিজের

সময়: ১১:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
আকাশ দাশ সৈকত সৌম্য সরকারের পর এইবার আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে ভারতে যায় বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তার দল দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করতে না পারায় মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পায় এই তারকা। যেখানে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে আঙ্গুলে চোট পান তিনি। তবে ম্যাচ চলাকালীন চোট তেমন গুরুতর মনে না হলেও বিসিবি জানিয়েছেন আপতত বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। যার কারণে মিস করবেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.