৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএলের পর বাংলাদেশ সিরিজেও ডিআরএস রাখতে পারছে না পাকিস্তান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ১৩৩

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) এক অপরিহার্য প্রযুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এর ফলে আম্পায়াদের কাজ যেমন কিছুটা সহজ হয়ে যায়, তেমনি স্বচ্ছতাও নিশ্চিত হয়। কিন্তু পাকিস্তান সম্প্রতি এই ডিআরএস প্রযুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েছে।

 

ভারতের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পরই ডিআরএস পরিচালনাকারী প্রযুক্তি দল পাকিস্তান ত্যাগ করে। এই কারণে পিএসএলের শেষ অংশে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা যায়নি। একই কারণে এবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজেও ডিআরএস প্রযুক্তি থাকবে না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

 

যদিও এই সিরিজে ডিআরএস থাকা বা না থাকা নিয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

 

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানে নেই। সে কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে, ৩০ মে ও ১ জুন হতে যাওয়া সিরিজে এই প্রযুক্তি থাকছে না। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকেও জানানো হয়েছে।

 

ডিআরএস না থাকায় এই সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পিসিবি মঙ্গলবার (২৭ মে) সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। আহসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

 

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব। থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

 

আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পিএসএলের পর বাংলাদেশ সিরিজেও ডিআরএস রাখতে পারছে না পাকিস্তান

সময়: ০৮:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) এক অপরিহার্য প্রযুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এর ফলে আম্পায়াদের কাজ যেমন কিছুটা সহজ হয়ে যায়, তেমনি স্বচ্ছতাও নিশ্চিত হয়। কিন্তু পাকিস্তান সম্প্রতি এই ডিআরএস প্রযুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েছে।   ভারতের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পরই ডিআরএস পরিচালনাকারী প্রযুক্তি দল পাকিস্তান ত্যাগ করে। এই কারণে পিএসএলের শেষ অংশে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা যায়নি। একই কারণে এবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজেও ডিআরএস প্রযুক্তি থাকবে না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।   যদিও এই সিরিজে ডিআরএস থাকা বা না থাকা নিয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।   এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানে নেই। সে কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে, ৩০ মে ও ১ জুন হতে যাওয়া সিরিজে এই প্রযুক্তি থাকছে না। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকেও জানানো হয়েছে।   ডিআরএস না থাকায় এই সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পিসিবি মঙ্গলবার (২৭ মে) সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।   দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। আহসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।   তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব। থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।   আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.