বইফেরীর দুটি ইংরেজী কুইজ প্রতিযোগীতার বিজয়ী কুলাউড়ার শাওন
- সময়: ০৮:২৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৪৪
বইফেরীর দ্বিতীয় জন্মোৎসব অনুষ্ঠানে গতকাল বাংলাদেশের জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল হলরুমে কুইজের আয়োজন করা হয়। সেখানে সাহিত্য, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং ইংরেজীসহ কয়েকটি বিষয়ে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হলে সাহিত্য বিষয়ে একটি এবং ইংরেজীতে দুইটি কুইজ প্রতিযোগীতা আয়োজন করা হলে দুুটোতেই একমাত্র বিজয়ী হিসেবে মোট তিনটি পুরস্কার লাভ করেন কুলাউড়ার ছেলে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী শাওন আহমেদ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকিত করেছেন কথাসাহিত্যিক ও প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, অতিরিক্ত কমিশনার (বাংলাদেশ কাস্টমস) ও গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক ও মনোশিক্ষাবিদ মোহিত কামাল ও বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক, লেখক খুরশীদ আলম।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















