বাংলাদেশি হিসেবে ডাকের রেকর্ডে শীর্ষে সাকিব!
- সময়: ০৯:১৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৬৩
আকাশ দাশ সৈকত
বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাকের রেকর্ডে শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। পিছনে ফেলেছেন ওপেনার ব্যাটার সৌম্য সরকারকে।
সাকিব আল হাসান নামটাই বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িয়ে আছে অসংখ্য রেকর্ডকে সঙ্গী করে। কখনো ব্যাট হাতে কিংবা কখনো বল হাতে আবার নিজের অলরাউন্ডিং নৈপুণ্যেও আছেন রেকর্ডের শীর্ষে। তবে এইবার নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা। দীর্ঘদিন পর ক্রিকেটের বাইশ গজে নেমেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মধ্যে দিয়ে । তবে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট খেলতে গিয়ে সাকিব এখন উঠে আসলেন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাকের রেকর্ডে শীর্ষে। সৌম্য সরকারের (৩১) ডাকের রেকর্ড ভেঙে ৩২ ডাক নিয়ে সাকিব এখন শীর্ষে।
পাকিস্তান সুপার লিগের ডু অর ডাই ম্যাচে রোববার লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক হেয়ে সৌম্যের পাশে বসেন সাকিব এরপর গতকাল রাতে কোয়ালিফাইয়ার ম্যাচে ২ বলে শূন্য করে ফিরে সৌম্যকে ছাড়িয়ে যান তিনি। এই তালিকায় সাকিবের পর সৌম্য সরকার ছাড়াও রয়েছে ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) ও মুশফিকুর রহিম (১৯)। তবে সাকিব খেলেছেন ৪১০ টি-টোয়েন্টি ইনিংস, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অপরদিকে দুইয়ে থাকা সৌম্য খেলেছেন ২৩২ ইনিংস।
বিশ্ব ক্রিকেটে অবশ্য এই রেকর্ডের শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন, যার শূন্য রানে আউট হওয়ার সংখ্যা ৪৮। এরপর আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), রাইলি রুশো (৩৫), গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয় ও পল স্টার্লিং (৩৩ বার করে)।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















