বাংলাদেশ ফুটবল থেকে সাবিনার বিদায় দেখছেন বাটলার
- সময়: ০৭:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৬৮
আকাশ দাশ সৈকত
বাংলাদেশ ফুটবলে সাবিনা খাতুনের অর্জন কম নয়। দুইবার সাফে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে করেছিলেন চ্যাম্পিয়ন্স। তাছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সে ও নিজেকে নিয়ে গেছে দেশের ফুটবলের অনন্য উচ্চতায় । তবে বর্তমান পারফরম্যান্স আর দলের বাইরে থাকার কারণে বাংলাদেশ ফুটবলে সাবিনার সময় শেষের দিকে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলার।
ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো ফুটবলার হামজা চৌধুরী আর কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম বাংলাদেশ দলের হয়ে খেলার অনুমতি পাওয়ায় বাংলাদেশ পুরুষ ফুটবল দলে এসেছে সুখের ছোঁয়া। তাইতো এশিয়ান বাছাইয়ে বাংলাদেশ পুরুষ দলকে নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল মহলে। তবে এর বিপরীত নারী ফুটবল দলকে নিয়ে। এইদিকে এরই মাঝে জুন মাসেই এশিয়ান কাপ বাছাই খেলার জন্য বাংলাদেশ নারী দল মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য আগামীকাল সকালে জর্ডানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ফুটবলাররা। তবে সেই দলের সঙ্গী হিসেবে নেই বাংলাদেশ নারী ফুটবল দলের কিংবদন্তি সাবিনা খাতুন। তাছাড়া দলের সাথে নেই তারেক ফুটবলার মাসুরা পারভিনও।
আজ জর্ডান সফরের আগেই সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন । যেখানে স সংবাদ সম্মেলনের শুরুতেই এই দুই জনের বাদ পড়া নিয়ে প্রশ্ন হলে বাটলারের ব্যাখ্যা, ‘সাবিনার অনেক অর্জন রয়েছে। সেটার প্রতি আমি অশ্রদ্ধাশীল নই। এরপরও বলব তার (সাবিনা) সময় শেষের দিকে। মাসুরা এখন সঠিক শেপে নেই। এই বাস্তবতা মানতে হবে।
৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ মে জর্ডানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের র্যাংকিং বাংলাদেশের চেয়ে ৪০-৬০ ধাপ এগিয়ে। এই বিষয়ে বাটলার বলেন, “র্যাংকিংয়ের চেয়ে অনেক এগিয়ে থাকা দলের চেয়ে বাংলাদেশের দুশ্চিন্তা অনুশীলন ঘাটতি, ‘আমরা মাঠের কারণে ভালো মতো অনুশীলন করতে পারেনি। এরপরও যতটুকু প্রস্তুতি হয়েছে সেটা দিয়েই নিজেদের সেরাটা দিতে চাই”।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















