বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা!
- সময়: ০৪:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৬৯
আকাশ দাশ সৈকত
আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি। তবে স্কালোনির ঘোষিত থেকে বাদ পড়েছেন এনজো ফার্নান্দেস।
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আগেই। তাইতো আসন্ন ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এই দুই ম্যাচের জন্য তারকা নির্ভর দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ স্কালোনি । দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তরুণ হোসে ম্যানুয়েল লোপেজ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলার।
সঙ্গে দলে ফিরেছেন দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার. ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। এইদিকে দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো, মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ।
আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে নামবে মেসি-ডিল পলরা এরপর ১০ সেপ্টেম্বর আলবেলিস্তাদের আতিথ্য দেবে ইকুয়েডর।
একনজরে আর্জেন্টিনার প্রাথমিক দল।
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার:
ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল,
মিডফিল্ডার:
লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলস্টিার।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















