৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৭১

আকাশ দাশ সৈকত

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলের হয়ে অভিষেক ঘটেছে লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে নিজের অভিষেক ম্যাচে সতীর্থদের গোল মিসের মহড়ায় ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ।

 

আজ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের শিলংয়ের জহুরলাল নেহুর স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শুরুটা দারুণ করে সফরকারী বাংলাদেশ। ম্যাচের সময় মিনিট হওয়ার আগেই গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষক ভিশালের দেওয়া ভুল পাসে বল পেলেও বল জালে জড়াতে পারেনি জনি। ৩৭ মিনিটের রাকিবের নেওয়া শট রুখে দেন ভারতীয় গোলরক্ষক। এরপর ম্যাচের ৪১ মিনিটের মাথায় আবারো সুযোগ নষ্ট জনির এইবার ভিশালকে সামনে পেয়েও শট নিতে পারেননি এই ফরোয়ার্ড । আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলতে থাকা বাংলাদেশ দল বল পজিশনে এগিয়ে থাকলেও সুযোগ পেলে ঠিকই বাংলাদেশ দলের ডিফেন্স চেপে ধরে স্বাগতিকরা । যদিও ডিফেন্ডারদের দারুণ ট্যাকলে বিপদ বাড়েনি বাংলাদেশের। তবে প্রথমার্ধ শেষে বাংলাদেশ দলের ফরোয়ার্ডদের একাধিক সুযোগ নষ্টে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় হ্যাভিয়ের ক্যারেরার শিষ্যদের।

 

বিরতি থেকে ফিরে ঢিলেঢালা খেলা শুরু করা বাংলাদেশ আবারো সুযোগ পায় ম্যাচের ৬১ মিনিটের মাথায় । তবে আবারো বিশালের ভুল পাস আর জনির পায়ে বল তারপর ও প্রেক্ষাপট পরিবর্তন হয়নি । ক্লান্ত জনি এইবার ও গোল করতে ব্যর্থ । উল্টো ম্যাচের ৭৪ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল ভারতের শুভাশিষের হেডে পোস্টের বাইরে দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ । এরপর ম্যাচের শেষদিকে এলোমেলো খেলতে থাকা বাংলাদেশকে ঠিকই চেপে ধরেছিলো ভারত। তবে ম্যাচের যোগ করা সময়ে বক্সের বাইরে বল পেয়ে ও রাকিবের শট বিশালকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি। এমন অবস্থায় নির্ধারিত সময় শেষে দুই দলের কেউ গোল করতে না পারলে গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় ম্যাচ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের

সময়: ০৯:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
আকাশ দাশ সৈকত আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলের হয়ে অভিষেক ঘটেছে লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে নিজের অভিষেক ম্যাচে সতীর্থদের গোল মিসের মহড়ায় ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ।   আজ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের শিলংয়ের জহুরলাল নেহুর স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শুরুটা দারুণ করে সফরকারী বাংলাদেশ। ম্যাচের সময় মিনিট হওয়ার আগেই গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষক ভিশালের দেওয়া ভুল পাসে বল পেলেও বল জালে জড়াতে পারেনি জনি। ৩৭ মিনিটের রাকিবের নেওয়া শট রুখে দেন ভারতীয় গোলরক্ষক। এরপর ম্যাচের ৪১ মিনিটের মাথায় আবারো সুযোগ নষ্ট জনির এইবার ভিশালকে সামনে পেয়েও শট নিতে পারেননি এই ফরোয়ার্ড । আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলতে থাকা বাংলাদেশ দল বল পজিশনে এগিয়ে থাকলেও সুযোগ পেলে ঠিকই বাংলাদেশ দলের ডিফেন্স চেপে ধরে স্বাগতিকরা । যদিও ডিফেন্ডারদের দারুণ ট্যাকলে বিপদ বাড়েনি বাংলাদেশের। তবে প্রথমার্ধ শেষে বাংলাদেশ দলের ফরোয়ার্ডদের একাধিক সুযোগ নষ্টে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় হ্যাভিয়ের ক্যারেরার শিষ্যদের।   বিরতি থেকে ফিরে ঢিলেঢালা খেলা শুরু করা বাংলাদেশ আবারো সুযোগ পায় ম্যাচের ৬১ মিনিটের মাথায় । তবে আবারো বিশালের ভুল পাস আর জনির পায়ে বল তারপর ও প্রেক্ষাপট পরিবর্তন হয়নি । ক্লান্ত জনি এইবার ও গোল করতে ব্যর্থ । উল্টো ম্যাচের ৭৪ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল ভারতের শুভাশিষের হেডে পোস্টের বাইরে দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ । এরপর ম্যাচের শেষদিকে এলোমেলো খেলতে থাকা বাংলাদেশকে ঠিকই চেপে ধরেছিলো ভারত। তবে ম্যাচের যোগ করা সময়ে বক্সের বাইরে বল পেয়ে ও রাকিবের শট বিশালকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি। এমন অবস্থায় নির্ধারিত সময় শেষে দুই দলের কেউ গোল করতে না পারলে গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় ম্যাচ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.