ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ!
- সময়: ০১:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ৪৯
আকাশ দাশ সৈকত
নিজেদের চেয়ে পিছিয়ে থাকা দুর্বল ভুটানের বিপক্ষে ফিফা উইন্ডোর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
আবারো কাঠমান্ডু আবারো নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দুর্দান্ত সাবিনা-কৃষ্ণাদের সামনে আরো একটি শিরোপার হাতছানি। তাইতো সাফের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলো তারা। তবে দুই ম্যাচের দুইটি হেরেছে বড় ব্যবধানে। তবে এবার ফিফা উইন্ডোতে আগামী ১১ ও ১৪ জুলাই আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। থিম্পুর চাংলিমাথান স্টেডিয়ামে এবার প্রতিপক্ষ ভুটান। আজ বাফুফের নারী কমিটির এক অনলাইন সভায় ভুটানে দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ২০২২ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ গুঁড়িয়ে দিয়েছিল ৮-০ গোলে।
সেই ভুটানের সঙ্গে ম্যাচ খেলে বাংলাদেশ নিজেদের কতটা ঝালিয়ে নিতে পারবে, সেটাই প্রশ্ন। তবে বাফুফের নারী কমিটির অন্যতম সদস্য জাকির হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, ‘বাংলাদেশ দল লেবানন না যাওয়ায় তড়িঘড়ি করে ভুটানকেই পাওয়া গেছে এই উইন্ডোতে খেলার জন্য। ভুটানের সঙ্গে খেলা ছাড়া আর কোনো পথ ছিল না।’
উল্লেখ্য নেপালের রাজধানী কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের পরবর্তী আসর শুরু হবে ১৭ অক্টোবর আর চলবে৩০ অক্টোবর পর্যন্ত ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















