ময়মনসিংহে সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরন
- সময়: ০৪:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৪৪

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয়তাবাদী দল(বিএনপি) এর প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও শীত বস্ত্র বিতরন অনুষ্টিত হয়। অনুষ্ঠান শেষে প্রায় ৫ শতাধিক অতি-দরিদ্রদের মাঝে কম্বল বিতরনের করা হয়।
গৌরীপুর উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) বিকেলে কালিপুর কৃষি ব্যাংক সংগ্লন্ন মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য মোফাকখারুল হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস উদ্দিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবদলের সভাপতি ভিপি শামছুল হক শামছু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গৌরীপু্র সরকারী কলেজের সাবেক ভিপি বেগ ফারুক আহাম্মেদ।
আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুর রউফ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক শেখ বিপ্লব, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দিন সরকার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাদেক মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র নেতা আনোয়ারুল ইসলাম কামাল, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল, ছাত্র নেতা রাইসুল ইসলাম রিশাদ প্রমুখ।




















