৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুহাম্মদ কামারুজ্জামান রচিত ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৬
মুহাম্মদ কামারুজ্জামান রচিত ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন

সাহিত্য ডেস্ক: জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সাপ্তাহিক সোনার বাংলা সম্পাদক শহীদ মুহাম্মদ কামারুজ্জামান রচিত শেষ বই ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ প্রকাশিত হয়েছে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মোবায়েদুর রহমান, লেখকের সহধর্মিনী নুরুন নাহার, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দীন মানিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাদিক কায়েম এবং লেখকের পুত্র হাসান ইমাম ওয়াফি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন,শহীদ মুহাম্মদ কামারুজ্জামান বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ ছিলেন। তিনি সংগঠক, সাংবাদিক ও বুদ্ধিজীবী হিসেবেও দেশ ও জাতি গঠনে অবদান রেখেছেন। ছাত্রজীবনে ছাত্রনেতা হিসেবে ছিল তার অত্যুজ্জ্বল ভূমিকা। যুবসমাজের মানস গঠনে তার চিন্তা, রাজনীতি ও বুদ্ধিজীবীতা বহুকাল স্মরণীয় হয়ে থাকবে। সবচেয়ে বড়ো কথা হলো, তিনি আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির রোষানলে পড়ে শহীদ হয়েছেন। আর শহীদেরা আমাদের পথচলার অনুপ্রেরণা এবং ভবিষ্যতের ভিত রচনাকারী। শহীদ কামারুজ্জামানদের ত্যাগ-কুরবানি ও শাহাদাতের ওপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ হবে একটি ইনসাফসমৃদ্ধ বাংলাদেশ।

বক্তারা আরও বলেন, শহীদ মুহাম্মদ কামারুজ্জামান রচিত রাজনৈতিক বিশ্লেষণধর্মী বই ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য দলিল হয়ে থাকবে। এই বইয়ে পলাশী থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্তকার জাতীয় রাজনীতির বিশ্লেষণ হাজির করেছেন তিনি। লিখেছেন অনেক অন্তরালের ঘটনাও। বইটি রাজনীতি, ইতিহাস ও ইসলামী আন্দোলন সম্পর্কে অনুসন্ধিৎসু পাঠকের অবশ্যপাঠ্য হওয়ার উপযুক্ত।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা প্রতিষ্ঠান প্রচ্ছদ প্রকাশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পি। সঞ্চালনা করেন প্রচ্ছদের সেলস বিভাগের হেড আমজাদ ইলাহী। স্বাগত বক্তব্য রাখেন প্রচ্ছদের পরিচালক ওয়াহিদ জামান, সিইও শাহমুন নাকীব ফারাবী, পরিচালক তারিক মাহমুদ আজহারি, প্রচ্ছদের শেয়ারহোল্ডার মামুন আবদুল্লাহ, সাংবাদিক ইশফাক ইয়াসিন, কবি আতিফ আবু বকর প্রমুখ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুহাম্মদ কামারুজ্জামান রচিত ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন

সময়: ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪