ম্যাচ না খেলে দেশে ফিরলো বাংলাদেশ টাইগার্স
- সময়: ০৪:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১০৯
আকাশ দাশ সৈকত
ভারতের মাঠে অনুষ্ঠিত হওয়া এশিয়ান লিজেন্ড লিগে অংশ নেওয়ার কথা ছিলো বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্সের। তবে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হলো মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দলকে।
গতকাল রাতেই ভারতের মাঠে পর্দা উঠেছে এই টুর্নামেন্টের তবে এই আসরকে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমতি না দেওয়ায় খেলবে না বাংলাদেশ টাইগার্স। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশে ফিরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টাইগার্সদের অধিনায়ক মোহম্মদ আশরাফুল । দলে ছিলেন নাঈম ইসলাম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মুক্তার আলী, ইলিয়াস সানির মতো পরিচিত মুখেরা।
চারদলের অংশগ্রহণ অনুষ্ঠিত এই টুর্নামেন্ট চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত । এইদিকে বাংলাদেশ টাইগার্স দেশে ফিরে আসায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে গতকাল ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















