৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৫৫
রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে ওই তিনজন পদত্যাগ করেন।

 

পদত্যাগকৃতরা হলেন- হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাবিউল ইসলাম রাহুল।

 

গত ১৯ জুন ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগী নেতারা ব্যক্তিগতসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২০ সদস্যের বাগমারা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আলী মর্তুজাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আল-আমিনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। পাশাপাশি আরও ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

 

কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় অনুমোদন পরবর্তী তিন মাস অথবা পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত।

 

এনসিপির উপজেলা কমিটিতে নিজেদের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাদিউজ্জামান রাফি। তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে চাই না, এ কথা আগেই তাদেরকে জানিয়েছিলাম। তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছি।’

 

আরেক পদত্যাগকারী ফুয়াদ হাসান গানিম বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। একাধিকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’

 

পদত্যাগ করা রাফিউল ইসলাম রাহুল বলেন, ‘আমি ব্যবসার মানুষ। কোনো রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে জড়াতে চাই না। তাই ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছি।’

 

এ বিষয়ে এনসিপির উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মর্তুজা বলেন, ‘তারা পারিবারিক বা সামাজিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে কেউ যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবেন।’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

সময়: ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগরাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে ওই তিনজন পদত্যাগ করেন।   পদত্যাগকৃতরা হলেন- হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাবিউল ইসলাম রাহুল।   গত ১৯ জুন ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগী নেতারা ব্যক্তিগতসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন।   সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২০ সদস্যের বাগমারা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আলী মর্তুজাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আল-আমিনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। পাশাপাশি আরও ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়।   কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় অনুমোদন পরবর্তী তিন মাস অথবা পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত।   এনসিপির উপজেলা কমিটিতে নিজেদের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাদিউজ্জামান রাফি। তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে চাই না, এ কথা আগেই তাদেরকে জানিয়েছিলাম। তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছি।’   আরেক পদত্যাগকারী ফুয়াদ হাসান গানিম বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। একাধিকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’   পদত্যাগ করা রাফিউল ইসলাম রাহুল বলেন, ‘আমি ব্যবসার মানুষ। কোনো রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে জড়াতে চাই না। তাই ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছি।’   এ বিষয়ে এনসিপির উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মর্তুজা বলেন, ‘তারা পারিবারিক বা সামাজিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে কেউ যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবেন।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.