৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিভারপুল ছেড়ে চার বছরের চুক্তিতে বায়ার্নে দিয়াজ।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৫১

আকাশ দাশ সৈকত

লিভারপুলকে বিদায় বলে অবশেষে অনেক নাটকীয়তা শেষে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন কলম্বিয়ান তারকা স্ট্রাইকার লুইস দিয়াজ।

গত মৌসুমে অ্যানফিল্ডে দারুণ পারফরম্যান্স করার পরও দিন কয়েক আগেই ইঙ্গিত মিলেছিলো লিভারপুলকে বিদায় জানিয়ে নতুন গন্তব্যের খোঁজ করছেন ২৮ বছর বয়সী তারকা ফুটবলার লুইস দিয়াজ। সবশেষ ইন্টার মিলানের সাথে মাঠে না নামার পর সেই গুঞ্জন আরো জরালো হয় । অবশেষে অনেক নাটকীয়তার পর জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের দেওয়া প্রথম প্রস্তাব ফিরিয়ে দিলেও এইবার আর এই স্ট্রাইকারকে ধরে রাখেনি অলরেডরা। আজ এক বিবৃতির মাধ্যমে বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।

এক বিবৃতি দিয়ে বায়ার্ন জানিয়েছে , “জার্মান ক্লাবটির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছেন। তবে বায়ার্নের পক্ষ থেকে ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি”। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী, দিয়াজকে পেতে জার্মান চ্যাম্পিয়নদের সাড়ে সাত কোটি ইউরো খরচ হয়েছে

২০২২ সালের জানুয়ারিতে পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ১৪৮ ম্যাচ খেলে ৪১ গোল করেছেন দিয়াজ। একটি করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন তিনি। প্রথমবারের মতো এবার জার্মান ফুটবলে খেলবেন দিয়াজ। সেখানে তিনি ১৪ নম্বর জার্সি পরে খেলবেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লিভারপুল ছেড়ে চার বছরের চুক্তিতে বায়ার্নে দিয়াজ।

সময়: ১২:৫৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
আকাশ দাশ সৈকত লিভারপুলকে বিদায় বলে অবশেষে অনেক নাটকীয়তা শেষে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন কলম্বিয়ান তারকা স্ট্রাইকার লুইস দিয়াজ। গত মৌসুমে অ্যানফিল্ডে দারুণ পারফরম্যান্স করার পরও দিন কয়েক আগেই ইঙ্গিত মিলেছিলো লিভারপুলকে বিদায় জানিয়ে নতুন গন্তব্যের খোঁজ করছেন ২৮ বছর বয়সী তারকা ফুটবলার লুইস দিয়াজ। সবশেষ ইন্টার মিলানের সাথে মাঠে না নামার পর সেই গুঞ্জন আরো জরালো হয় । অবশেষে অনেক নাটকীয়তার পর জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের দেওয়া প্রথম প্রস্তাব ফিরিয়ে দিলেও এইবার আর এই স্ট্রাইকারকে ধরে রাখেনি অলরেডরা। আজ এক বিবৃতির মাধ্যমে বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। এক বিবৃতি দিয়ে বায়ার্ন জানিয়েছে , “জার্মান ক্লাবটির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছেন। তবে বায়ার্নের পক্ষ থেকে ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি”। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী, দিয়াজকে পেতে জার্মান চ্যাম্পিয়নদের সাড়ে সাত কোটি ইউরো খরচ হয়েছে ২০২২ সালের জানুয়ারিতে পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ১৪৮ ম্যাচ খেলে ৪১ গোল করেছেন দিয়াজ। একটি করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন তিনি। প্রথমবারের মতো এবার জার্মান ফুটবলে খেলবেন দিয়াজ। সেখানে তিনি ১৪ নম্বর জার্সি পরে খেলবেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.