৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লুট করে তারা এখন বেহেশতের মতো সুখে আছে: রিজভী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৬৯
লুট করে তারা এখন বেহেশতের মতো সুখে আছে: রিজভী

রাজনৈতিক সংযোগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে নিপীড়ন করেছে, লুট করে দুবাই-কানাডা-মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বেহেশতের মতো সুখে আছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছে। দেশের ১৮ কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষই ঠিক করবে, কারা এদেশ শাসন করবে।

আজ শুক্রবার দুপুরে তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি’ পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। এসময় তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।

ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে।’

এসময় আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে, এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে।’

রিজভী বলেন, ‘এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। নেতা-কর্মীরা মামলা ও গ্রেপ্তার থেকে রক্ষা পাইনি। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ঙ্কর। আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি।’

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে চাটমোহর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লুট করে তারা এখন বেহেশতের মতো সুখে আছে: রিজভী

সময়: ১১:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
লুট করে তারা এখন বেহেশতের মতো সুখে আছে: রিজভীরাজনৈতিক সংযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে নিপীড়ন করেছে, লুট করে দুবাই-কানাডা-মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বেহেশতের মতো সুখে আছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছে। দেশের ১৮ কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষই ঠিক করবে, কারা এদেশ শাসন করবে। আজ শুক্রবার দুপুরে তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি’ পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। এসময় তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে।’ এসময় আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে, এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে।’ রিজভী বলেন, ‘এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। নেতা-কর্মীরা মামলা ও গ্রেপ্তার থেকে রক্ষা পাইনি। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ঙ্কর। আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি।’ এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে চাটমোহর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.