৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / ৩৭৯
শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি'র শিক্ষার্থী তানভীর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেকোনো একটি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যেই তার এই রাজনৈতিক যাত্রার সূচনা।

তানভীর হোসাইন শুধু একজন শিক্ষার্থী নন, তিনি একাধারে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেন “আটপাড়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” নামক একটি শিক্ষাবিষয়ক সংগঠন, যা নেত্রকোনার আটপাড়ায় শিক্ষার প্রসার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তানভীর বলেন, “প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখেছি, নীতিনির্ধারণী পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত বাস্তব পরিবর্তন আনা কঠিন। তাই আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চাই, যাতে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিবর্তন আনা যায়।”

তানভীরের এই ঘোষণায় হাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী, সচেতন এবং কর্মঠ শিক্ষার্থী যদি সংসদে পৌঁছান, তাহলে তরুণদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।

একইসঙ্গে, নেত্রকোনার আটপাড়া উপজেলার সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরাও তানভীরের রাজনৈতিক অভিযাত্রায় দারুণ আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয়ভাবে তারা শুভকামনা জানিয়ে বলছেন, “তানভীর আমাদের গর্ব। আমরা তার পাশে আছি, পাশে থাকব।”

তরুণদের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসার এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

তানভীর হোসাইন চান, শিক্ষা হোক অধিকার, শিক্ষা হোক অগ্রগতির প্রথম সোপান — আর সেই লক্ষ্যেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তার এই সাহসী পদক্ষেপ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

সময়: ১২:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি'র শিক্ষার্থী তানভীরদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেকোনো একটি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যেই তার এই রাজনৈতিক যাত্রার সূচনা। তানভীর হোসাইন শুধু একজন শিক্ষার্থী নন, তিনি একাধারে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেন “আটপাড়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” নামক একটি শিক্ষাবিষয়ক সংগঠন, যা নেত্রকোনার আটপাড়ায় শিক্ষার প্রসার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তানভীর বলেন, “প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখেছি, নীতিনির্ধারণী পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত বাস্তব পরিবর্তন আনা কঠিন। তাই আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চাই, যাতে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিবর্তন আনা যায়।” তানভীরের এই ঘোষণায় হাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী, সচেতন এবং কর্মঠ শিক্ষার্থী যদি সংসদে পৌঁছান, তাহলে তরুণদের কণ্ঠস্বর আরও জোরালো হবে। একইসঙ্গে, নেত্রকোনার আটপাড়া উপজেলার সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরাও তানভীরের রাজনৈতিক অভিযাত্রায় দারুণ আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয়ভাবে তারা শুভকামনা জানিয়ে বলছেন, “তানভীর আমাদের গর্ব। আমরা তার পাশে আছি, পাশে থাকব।” তরুণদের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসার এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তানভীর হোসাইন চান, শিক্ষা হোক অধিকার, শিক্ষা হোক অগ্রগতির প্রথম সোপান — আর সেই লক্ষ্যেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তার এই সাহসী পদক্ষেপ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.