শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরছেন শরিফুল!
- সময়: ১১:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৬৭
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। আজ শরিফুলের সর্বশেষ চোটের অবস্থা জানিয়ে এমনটাই বলেছেন জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন।
মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের । আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে লিটন-মাহাদিরা। তবে সেই হারের বৃত্ত ভুলে এইবার টাইগারদের গন্তব্য শ্রীলঙ্কায়। দলটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইতিমধ্যেই সেইখানে অবস্থান করছে তারা। তবে বিসিবির ঘোষিত টেস্ট দলে নিয়মিত পেসার শরিফুল ইসলাম না থাকলেও ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরতে চলেছে এই পেসার।
বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা শরিফুলের ইনজুরি নিয়ে সে সময় বলেছিলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।’
তিনি আরো বলেন, “ইনজুরির ফলে, বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য সদ্য সমাপ্ত হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পায় শরিফুল । এরপর আর সেই ম্যাচে মাঠে নামা হয়নি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















