৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের পর পিএসএলে যাচ্ছে মিরাজ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ১০৪

আকাশ দাশ সৈকত
সাকিব আল হাসানের পর এইবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য এনওসি পেয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

গতমাসের সেরা ক্রিকেটারের পুরস্কারটা উঠেছিলো তার হাতেই। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে পরিবর্ত এনেছিলেন আইসিসি টেস্ট অলরাউন্ডার রেংকিংয়েও। তাইতো প্রথমবারের মতো বিদেশি কোন লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর প্রথম সুযোগে পেয়েছেন বিসিবির থেকে সবুজ সংকেত। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য চারদিনের এনওসি পেয়েছেন এই অলরাউন্ডার ।

পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। আজ সোমবার দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে ।

উল্লেখ্য লাহোর কালান্দার্সের হয়ে এর যোগ দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্লে-অফ নিশ্চিত হওয়ার ম্যাচে দলটির হয়ে গোল্ডেন ডাক দিয়ে টুর্নামেন্ট শুরু করেন সাকিব।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাকিবের পর পিএসএলে যাচ্ছে মিরাজ

সময়: ০৫:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
আকাশ দাশ সৈকত সাকিব আল হাসানের পর এইবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য এনওসি পেয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতমাসের সেরা ক্রিকেটারের পুরস্কারটা উঠেছিলো তার হাতেই। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে পরিবর্ত এনেছিলেন আইসিসি টেস্ট অলরাউন্ডার রেংকিংয়েও। তাইতো প্রথমবারের মতো বিদেশি কোন লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর প্রথম সুযোগে পেয়েছেন বিসিবির থেকে সবুজ সংকেত। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য চারদিনের এনওসি পেয়েছেন এই অলরাউন্ডার । পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। আজ সোমবার দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে । উল্লেখ্য লাহোর কালান্দার্সের হয়ে এর যোগ দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্লে-অফ নিশ্চিত হওয়ার ম্যাচে দলটির হয়ে গোল্ডেন ডাক দিয়ে টুর্নামেন্ট শুরু করেন সাকিব।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.