৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছর পর ফের শীর্ষে মান্ধানা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৬৮

পর শীর্ষস্থানে ফিরলেন স্মৃতি মান্দানা। ভারতীয় এই তারকা ক্রিকেটার ২০১৯ সালের নভেম্বরে শেষবার ছিলেন শীর্ষে।

আইসিসি নারীদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে মান্দানা। দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে (৭১৭ রেটিং পয়েন্ট) সরিয়ে শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছেন মান্ধানা (৭২৭ পয়েন্ট)। ভলভার্টের সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে ২ নম্বরে আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্ট।

মে মাসে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন স্মৃতি। ওই সিরিজে সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও সমান ফিফটিতে ২৬৪ রান করেন তিনি।

আরেক দিকে ভলভার্টের সময়টাও ভালো কাটছে না। এ বছরের শুরু থেকে পাঁচটি ওয়ানডে খেলে ২৮.২০ গড়ে রান করেছেন, সর্বোচ্চ ৪৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ দুটি ম্যাচে যথাক্রমে ২৭ ও ২৮ রান করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে দুইয়ে নেমে যেতে হয়েছে ভলভার্টকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশেও নেই কেউ। ২২ নম্বরে আছেন অধিনায়ক নিগার সুলতানা।

নারীদের ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ডের সোফি একলেস্টোনই যথারীতি শীর্ষে আছেন। ২ ও ৩ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও মেগান শুট। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ স্থানেও কোনো বদল আসেনি। ১ নম্বরে আছেন গার্ডনার, দুইয়ে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

৬ বছর পর ফের শীর্ষে মান্ধানা

সময়: ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
পর শীর্ষস্থানে ফিরলেন স্মৃতি মান্দানা। ভারতীয় এই তারকা ক্রিকেটার ২০১৯ সালের নভেম্বরে শেষবার ছিলেন শীর্ষে। আইসিসি নারীদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে মান্দানা। দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে (৭১৭ রেটিং পয়েন্ট) সরিয়ে শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছেন মান্ধানা (৭২৭ পয়েন্ট)। ভলভার্টের সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে ২ নম্বরে আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্ট। মে মাসে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন স্মৃতি। ওই সিরিজে সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও সমান ফিফটিতে ২৬৪ রান করেন তিনি। আরেক দিকে ভলভার্টের সময়টাও ভালো কাটছে না। এ বছরের শুরু থেকে পাঁচটি ওয়ানডে খেলে ২৮.২০ গড়ে রান করেছেন, সর্বোচ্চ ৪৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ দুটি ম্যাচে যথাক্রমে ২৭ ও ২৮ রান করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে দুইয়ে নেমে যেতে হয়েছে ভলভার্টকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশেও নেই কেউ। ২২ নম্বরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। নারীদের ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ডের সোফি একলেস্টোনই যথারীতি শীর্ষে আছেন। ২ ও ৩ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও মেগান শুট। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ স্থানেও কোনো বদল আসেনি। ১ নম্বরে আছেন গার্ডনার, দুইয়ে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.