৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা
০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
হোম
জাতীয়
দেশ সংযোগ
জবস
ক্রীড়া
ক্রিকেট
ফুটবল
ধর্ম সংযোগ
সাহিত্য
স্বাস্থ্য
আন্তর্জাতিক
বিনোদন
ভিডিও
সকল
Live
হোম
জাতীয়
দেশ সংযোগ
জবস
ক্রীড়া
ক্রিকেট
ফুটবল
ধর্ম সংযোগ
সাহিত্য
স্বাস্থ্য
আন্তর্জাতিক
বিনোদন
ভিডিও
নোটিশ :
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে...
এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন
কৃষি ও প্রকৃতি সংযোগ
আদিতমারীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন।
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
লালমনিরহাটে ফুলকপির বাম্পার ফলন কৃষকের মাথায় হাত
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
লালমনিরহাটে সরবরাহ বাড়ায় দাম কমেছে সবজির, ক্রেতাদের মাঝে ফিরেছে কিছুটা স্বস্তি
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
লালমনিরহাটে সবজি চাষে হতাশায় ভুগছে কৃষকেরা
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
লালমনিরহাটে উপ-সহকারীর কৃষি অফিসারের বিরুদ্ধে সার লুটের মামলা
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
কাউনিয়ায় ভেজাল ও নকল কৃষি উপকরণের ক্ষতিকর বিষয়ে সচেতনতা সভা
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
থোকা থোকা শিমে স্বপ্ন বুনছেন চাষিরাঃ
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
শামীম হাসান শাকিল, লালমনিরহাটঃ লালমনিরহাট জেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষকদের ব্যস্ততা বেড়েছে। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন তারা। সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলার ৫ উপজেলাসহ তিস্তা নদীর প্রত্যন্ত চরাঞ্চলের জমিগুলোতে দিন দিন বেড়েই চলেছে সবজি চাষ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলকপি, বাঁধাকপি, লাউ,টমেটো, বেগুন,শিম, মুলা, করলা, পটল, পালং ও লাল শাকসহ রকমারি শীতকালীন সবজির আবাদ। মাঠে মাঠে এসব ফসল পরিচর্যায় এখন ব্যস্ত কৃষকরা। কিছুদিনের মধ্যেই এসব সবজি বাজারজাত শুরু করবেন এমনই প্রত্যাশা করছেন এখানকার কৃষকরা। বর্তমান সময়ে এখানকার কৃষকরা কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে জমিতে হালচাষ, চারা রোপণ, ক্ষেতে পানি দেওয়া ও আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের এ মৌসুমে জেলার বিভিন্ন বাজারসহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে সবজি পাঠাবেন কৃষকরা । এ প্রস্তুতি নিয়ে কাজ করছে লালমনিরহাটের কৃষকেরা। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো আগাম সবজি চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। আর মুনাফাও অনেক বেশি হয়। তাই কৃষকরা বিশেষ করে উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউ ও বাঁধাকপির জুড়ি নেই। পানি জমে না এমন উঁচু জমিতে কপি চাষের জন্য উপযুক্ত। তিস্তা নদীর প্রত্যন্ত চরাঞ্চলে বর্তমানে বাণিজ্যিক ভাবে আগাম সবজি চাষে বেশ আলোড়ন তুলছেন কৃষকরা। স্থানীয় কৃষক মতিয়ার রহমান(৫০) বলেন, বর্তমানে সবজিতে কীটনাশকের ব্যবহার অনেকটাই কম থাকায় গুণগত মানে চাহিদাও অনেক বেশি । গত বছর আমি এক একর জমিতে ফুলকপি চাষাবাদ করে খরচ বাদে ৮০ হাজার টাকা লাভ করেছি। চলমান বাজার ও আবহাওয়া ভালো থাকলে একই জমি থেকে লক্ষাধিক টাকা আয় হবে বলে আশা রাখছি। পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক আশরাফুল হক(৪০) জনান, গত বছর তিনি ১ একর জমিতে প্রায় ৪০ মেট্রিক টন শাক সবজি পেয়েছেন। তা পাইকারি বিক্রি করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আয় হয়েছে। বড়বাড়ী ইউনিয়নের কৃষক জাহিদ হাসান (৪২) বলেন, সবজি চাষে তুলনামূলকভাবে মূলধনও কম লাগে। পরিশ্রমও তেমন বেশি না। কম সময়েই সবজি বিক্রির উপযোগী হয়ে ওঠে। তবে সেবায় ত্রুটি করা যাবে না। এছাড়া চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালোই আর পরিবারের চাহিদাও মেটানো সম্ভব। সব মিলিয়ে সবজি চাষকেই আমরা লাভজনক মনে করছি। লালমনিরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানায়, এবার শীতকালীন শাক-সবজিসহ প্রায় সব রকমের ফসলের ভালোই ফলন হচ্ছে। আশা করি এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শাকসবজি উৎপাদন হবে এ অঞ্চলে। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, ড. মোঃ সাইফুল আরিফিন জানান, চলতি মৌসুমে জেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির চাষ আবাদ হয়েছে এবং ২ হাজার ৯৬৮ হেক্টর জমির ফসল কাটা হয়েছে। সেইসাথে আগাম শাকসবজি ১ হাজার ৭০০ হেক্টর জমিতে চাষাবাদ শুরু হয়েছে। বর্তমানে কৃষকরা জৈব পদ্ধতিতে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে বাজারে সবজির চাহিদা থাকায় কৃষকরা নায্য দামে বিক্রি করতে পেরে লাভবান হচ্ছে।
বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
নবীগঞ্জে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন সার দিচ্ছে রাশিয়া
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
03
04
05
06
সর্বশেষ সংযোগ
জনপ্রিয় খবর
কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো বিশুদ্ধ পানির তীব্র সংকট: চরম ভোগান্তিতে রোগী-স্বজনরা
১
কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১ শিক্ষার্থী অনুপস্থিত
২
কাউনিয়ায় ফিলিং স্টেশনে জালানি তেল নেই বিপাকে বাইকার সহ সাধারণ জনগন
৩
বড়াইগ্রামে গৌরব ও মর্যাদার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
৪
পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার।
৫
শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
৬
শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
৭
শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
৮
ঢাবিতে বালিয়াডাঙ্গী ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক মিথুন
৯
সাফল্যের ১৫ বছর পেরিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়: উচ্চশিক্ষার নতুন দিগন্ত
১০
কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১ শিক্ষার্থী অনুপস্থিত
১
কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো বিশুদ্ধ পানির তীব্র সংকট: চরম ভোগান্তিতে রোগী-স্বজনরা
২