ইসলামের দৃষ্টিতে শ্রমের মূল্য
- সময়: ১২:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৮৯
পালিত হচ্ছে মহান মে দিবস। পৃথিবীর দেশগুলোর সরকার, শ্রমিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন দিবসটি পালন করছে। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য নানা কর্মসূচির। কিন্তু দুঃখের বিষয়, এসব আয়োজনেই সীমাবদ্ধ থাকে অধিকার প্রতিষ্ঠার কথা। বাস্তবে রূপ দেওয়ার মতো পদক্ষেপ দৃশ্যমান নয়—অনেক রাষ্ট্রীয় কিংবা ব্যক্তি পর্যায়ে। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে দিবসটি পালন করা হয়। শতাব্দীর পর শতাব্দী পার হয়েছে, কিন্তু আজও প্রতিষ্ঠিত হয়নি শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা। প্রতিটি মানুষ যদি বিবেক জাগ্রত করে নিজ বলয় ও দায়িত্বাধীন প্রতিষ্ঠান ও কর্মস্থলে সকলের মর্যাদা ও মূল্য নিশ্চিত করে তাহলেই শ্রমিক দিবসের সার্থকতা ফুটে উঠবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















