কুড়িগ্রামে হতদরিদ্র পরিবারের মানুষজনের হাতে রান্না করা মাংস বিতরণ
- সময়: ১১:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ১৫৮

শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম:রবিবার (৮ জুন) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ও ধরনীবারি ইউনিয়নের গুচ্ছ গ্রামে বসবাস রত ২৫০ জন অসহায় দুস্ত পরিবারের লোকজনের হাতে রান্না করা মাংস তুলে দেওয়া হয়, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে (কোরবানির) ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখা।
কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় ভিন্নধর্মী এ রান্না করা মাংস বিতরণের আয়োজন করা হয়। এক বক্সে থাকে মাংস ও ডিম রান্না করা খাবার হাতে পেয়ে খুশি হত দরিদ্র মানুষজন।
বিদ্যানন্দ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ঈদ আনন্দ সমাজের হত দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্যই এ ভিন্ন ধর্মী আয়োজন করা হয়েছে।
বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গুনাইগাছ।
এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ১৫০ প্যাকেট গরুর গোস্ত, ১০০ প্যাকেট খাশির গোস্ত বিতরণ করা হয়।
প্রতি বক্স এ ১ কেজি মাংস, ৫ পিস ডিম, এবং ৬ পিস ভাজা আলু দেয়া হয়। পুরো কুরবানির আয়োজন টির ব্যববস্থা পনায় ছিলেন,
মোঃ রেজানুর ইসলাম
সিনিয়র অফিসার,
বিদ্যানন্দ ফাউন্ডেশন কুড়িগ্রাম শাখা।
মোহাম্মদ শহিদুলাহ
অফিসার বিদ্যানন্দ ফাউন্ডেশন কুড়িগ্রাম।
বিদ্যানন্দ ফাউন্ডোশন কতৃক ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন। আব্দুল মজিদ, বকুল মারান্ডি,কাওসার আলি, জাকারিয়া, সবুজ মিয়া, সাইফ ইবনে শাইফ। স্বেচ্ছাসেবক বিদ্যানন্দ ফাউন্ডেশন ।
এছারাও আজ চিলমারীর উপজেলার আষ্টমীর চরে ২৫০ পরিবারের মাঝে কুরবানীর রান্না করা মাংস বিতরণ করা হয়।
কুরবানির ঈদ উপলক্ষে বিদ্যানন্দ উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলায় উলিপুর, নাগেশ্বরী, চিলমারী, ভূরুঙ্গামারি, কুড়িগ্রাম সদরে মোটঃ ১৪০০ অসহায় পরিবারের সদস্যদের হাতে রান্না করা মাংস তুলে দেওয়া হবে। ঈদের দিন এবং পরের ২ দিন মোট ৩ দিন এই কার্যক্রম চলমান থাকবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















