৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এনসিপির উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ১৪৩
নাসিরনগরে এনসিপির উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই অভ্যুত্থানে আহত পরিবার ও অসহায় এবং নিম্নআয়ের শতাধিক মানুষের মাঝে বিতরন করা হল কোরবানির গোস্ত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এ গোস্ত বিতরণ করা হয়।

রোববার (৮ জুন) এনসিপির নাসিরনগর উপজেলার যুগ্ম সমন্বয়ক কাজি মমিনুল হাসানের উদ্যোগে দুপুর দুই ঘটিকায় নাসিরনগর খেলার মাঠ সংলগ্ন স্থানে নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে আগত জুলাই অভ্যুত্থানে আহত পরিবার ও সর্বসাধারনের মাঝে এ গোস্ত তুলে দেওয়া হয়। কোরবানির গোস্ত বিতরণের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

এ বিষয়ে কাজি মমিনুল হাসান জানান, “আমরা চাই ঈদের আনন্দ সবাই ভাগ করে নিক। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়- সেই চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন,জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থান এর শহীদ এবং আহত যোদ্ধারা। তাদের এই ত্যাগের ওপর দাঁড়িয়ে আপামর সাধারণ জনগণের জন্য আমরা বাংলাদেশ নতুন করে গড়তে চাই। আওয়ামী লীগের বিচার, মৌলিক সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনসহ মৌলিক সংস্কার পরিপূর্ণ করাই এনসিপির লক্ষ্য।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের দল এখনো নিবন্ধিত হয়নি। যাবতীয় প্রক্রিয়া শেষে দলীয়ভাবে মনোনীত করা হলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত আছি এবং মননোয়ন প্রত্যাশা করছি।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন, এনসিপির নাসিরনগর উপজেলা কমিটির সমন্বয়ক মো. হাফিজ মিয়া,মিজান চৌধুরী,রুবেল, খায়রুল,শুভ সহ জাতীয় নাগরিক পার্টির উপজেলা নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন,মো. রাকিব, সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুজ্জামান জনি ও শাকিল আহমেদ সাদ্দাম।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে এনসিপির উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

সময়: ০৫:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
নাসিরনগরে এনসিপির উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণনিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই অভ্যুত্থানে আহত পরিবার ও অসহায় এবং নিম্নআয়ের শতাধিক মানুষের মাঝে বিতরন করা হল কোরবানির গোস্ত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এ গোস্ত বিতরণ করা হয়। রোববার (৮ জুন) এনসিপির নাসিরনগর উপজেলার যুগ্ম সমন্বয়ক কাজি মমিনুল হাসানের উদ্যোগে দুপুর দুই ঘটিকায় নাসিরনগর খেলার মাঠ সংলগ্ন স্থানে নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে আগত জুলাই অভ্যুত্থানে আহত পরিবার ও সর্বসাধারনের মাঝে এ গোস্ত তুলে দেওয়া হয়। কোরবানির গোস্ত বিতরণের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। এ বিষয়ে কাজি মমিনুল হাসান জানান, “আমরা চাই ঈদের আনন্দ সবাই ভাগ করে নিক। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়- সেই চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরো বলেন,জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থান এর শহীদ এবং আহত যোদ্ধারা। তাদের এই ত্যাগের ওপর দাঁড়িয়ে আপামর সাধারণ জনগণের জন্য আমরা বাংলাদেশ নতুন করে গড়তে চাই। আওয়ামী লীগের বিচার, মৌলিক সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনসহ মৌলিক সংস্কার পরিপূর্ণ করাই এনসিপির লক্ষ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের দল এখনো নিবন্ধিত হয়নি। যাবতীয় প্রক্রিয়া শেষে দলীয়ভাবে মনোনীত করা হলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত আছি এবং মননোয়ন প্রত্যাশা করছি। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন, এনসিপির নাসিরনগর উপজেলা কমিটির সমন্বয়ক মো. হাফিজ মিয়া,মিজান চৌধুরী,রুবেল, খায়রুল,শুভ সহ জাতীয় নাগরিক পার্টির উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,মো. রাকিব, সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুজ্জামান জনি ও শাকিল আহমেদ সাদ্দাম।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.