সাদুল্লাপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- সময়: ১১:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ২৭৬
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি,মোঃ রিয়াদ প্রধান: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ জুন) সকাল ১০ ঘটিকায় ধাপেরহাট শাহ আজগর আলী ডিগ্রী কলেজে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সেক্রেটারি সুজন সরকারের সঞ্চালনায় সভাপতি প্রভাষক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন টিম সদস্যসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আহমাদ আলী বিএসসি, আব্বাস আলী মন্ডল,আব্দুস সাত্তার মন্ডল, ডা: আব্দুল ওয়াহেদ,মশিউর রহমান রুবেল প্রমুখ।
এর আগে সকাল ৯ ঘটিকায় সংবর্ধনা অনুষ্ঠানে ডা: মো. আব্দুস সামাদের পৃষ্ঠপোষকতায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে অত্র এলাকার ৮০ জন ইমাম ও ওলামাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















