৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মে কুরআন দিবস উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা সভা ও কুরআন বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৭৯

মোঃ রবিউল ইসলাম:

১১ মে ২০২৫, রোজ রবিবার বিকেল ৫টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জামায়াত অফিসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান এবং রাণীশংকৈল পৌর আমির মোঃ আব্দুল মতিন বিশ্বাস।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা অফিস সম্পাদক মোঃ আল-আমিন। আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, আল হিকমা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা সভাপতি মোঃ শামীম ইসলাম, পৌর সভাপতি মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহা. রকিব হাসান।

বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১১ মে ভারতের কলকাতায় কুরআনের বিরুদ্ধে করা একটি মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে স্কুলছাত্র, কৃষক, রিকশাচালক, রেলশ্রমিকসহ ৮ জন শহীদ হন এবং আহত হন অর্ধ শতাধিক মানুষ। শহীদদের মধ্যে ছিলেন ছাত্রশিবির কর্মী আব্দুল মতিন, ৮ম শ্রেণির ছাত্র সেলিম, রিকশাচালক মোক্তার হোসেন, কৃষক আলতাফুর রহমান সবুর, রেলশ্রমিক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কুরআনের মর্যাদা রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছিল। এই দিনটি কুরআন ও মুসলমানদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার দিন। তাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছর ১১ মে ‘কুরআন দিবস’ হিসেবে পালন করে থাকে।

অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিপূর্ণ পরিবেশ, কুরআনের মর্যাদা নিয়ে আলোচনা এবং শহীদদের স্মরণে আবেগঘন মুহূর্ত।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

১১ মে কুরআন দিবস উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা সভা ও কুরআন বিতরণ

সময়: ১২:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
মোঃ রবিউল ইসলাম: ১১ মে ২০২৫, রোজ রবিবার বিকেল ৫টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জামায়াত অফিসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান এবং রাণীশংকৈল পৌর আমির মোঃ আব্দুল মতিন বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা অফিস সম্পাদক মোঃ আল-আমিন। আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, আল হিকমা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা সভাপতি মোঃ শামীম ইসলাম, পৌর সভাপতি মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহা. রকিব হাসান। বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১১ মে ভারতের কলকাতায় কুরআনের বিরুদ্ধে করা একটি মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে স্কুলছাত্র, কৃষক, রিকশাচালক, রেলশ্রমিকসহ ৮ জন শহীদ হন এবং আহত হন অর্ধ শতাধিক মানুষ। শহীদদের মধ্যে ছিলেন ছাত্রশিবির কর্মী আব্দুল মতিন, ৮ম শ্রেণির ছাত্র সেলিম, রিকশাচালক মোক্তার হোসেন, কৃষক আলতাফুর রহমান সবুর, রেলশ্রমিক নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কুরআনের মর্যাদা রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছিল। এই দিনটি কুরআন ও মুসলমানদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার দিন। তাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছর ১১ মে ‘কুরআন দিবস’ হিসেবে পালন করে থাকে। অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিপূর্ণ পরিবেশ, কুরআনের মর্যাদা নিয়ে আলোচনা এবং শহীদদের স্মরণে আবেগঘন মুহূর্ত।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.