৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে ভারতের সাবেক স্পিনার দোশী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ১৩১
না ফেরার দেশে ভারতের সাবেক স্পিনার দোশী

আশির দশকে ভারতের ক্রিকেট মাতানো বাঁহাতি স্পিনার দিলীপ দোশী আর নেই। লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তিনি মারা গেছেন। বর্ষীয়ান এই স্পিনারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, রবি শাস্ত্রীসহ বহু ক্রিকেটার।

মৃত্যুকালে স্ত্রী কালিন্দী দোশী, ছেলে নয়ন দোশী (যিনিও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন) এবং মেয়ে বিশাখাকে রেখে গেছেন দিলীপ।

ক্লাসিক্যাল বাহাতি স্পিনার দোশী ভারতের হয়ে ৩৩ টেস্টে ১১৪ উইকেট শিকার করেছেন। ছয়বার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। এছাড়া ১৫ ওয়ানডে খেলে ওভারপ্রতি ৩.৯৬ রান দিয়ে ২২ উইকেট শিকার করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সৌরাষ্ট্র, বাংলা ছাড়াও খেলেছেন কাউন্টি দল ওয়ারউইকশায়ার ও নটিংহ্যাম্পশায়ারে।
৭০ এর দশকে ভারতের বিখ্যাত স্পিন চতুষ্টয়ের পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে আসা দোশীর অভিষেক হয় ৩২ বছর বয়সে। নটিংহ্যাম্পশায়ারে খেলার সময় তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন। ৮০ এর দশকে অনেকটা নীরবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। চশমা পরে দিলীপের বোলিং স্টাইলও ছিল দেখার মতো।

খেলা ছাড়ার পরেও বিশ্ব ক্রিকেটার যাবতীয় খোঁজ রাখতেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের আগেও দিয়েছিলেন সাক্ষাৎকার। আজ তিনি দূর আকাশের তারা। হেডিংলি টেস্টের পঞ্চম দিনে ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরে নামবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

না ফেরার দেশে ভারতের সাবেক স্পিনার দোশী

সময়: ০৩:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
না ফেরার দেশে ভারতের সাবেক স্পিনার দোশীআশির দশকে ভারতের ক্রিকেট মাতানো বাঁহাতি স্পিনার দিলীপ দোশী আর নেই। লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তিনি মারা গেছেন। বর্ষীয়ান এই স্পিনারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, রবি শাস্ত্রীসহ বহু ক্রিকেটার। মৃত্যুকালে স্ত্রী কালিন্দী দোশী, ছেলে নয়ন দোশী (যিনিও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন) এবং মেয়ে বিশাখাকে রেখে গেছেন দিলীপ। ক্লাসিক্যাল বাহাতি স্পিনার দোশী ভারতের হয়ে ৩৩ টেস্টে ১১৪ উইকেট শিকার করেছেন। ছয়বার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। এছাড়া ১৫ ওয়ানডে খেলে ওভারপ্রতি ৩.৯৬ রান দিয়ে ২২ উইকেট শিকার করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সৌরাষ্ট্র, বাংলা ছাড়াও খেলেছেন কাউন্টি দল ওয়ারউইকশায়ার ও নটিংহ্যাম্পশায়ারে। ৭০ এর দশকে ভারতের বিখ্যাত স্পিন চতুষ্টয়ের পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে আসা দোশীর অভিষেক হয় ৩২ বছর বয়সে। নটিংহ্যাম্পশায়ারে খেলার সময় তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন। ৮০ এর দশকে অনেকটা নীরবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। চশমা পরে দিলীপের বোলিং স্টাইলও ছিল দেখার মতো। খেলা ছাড়ার পরেও বিশ্ব ক্রিকেটার যাবতীয় খোঁজ রাখতেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের আগেও দিয়েছিলেন সাক্ষাৎকার। আজ তিনি দূর আকাশের তারা। হেডিংলি টেস্টের পঞ্চম দিনে ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরে নামবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.