৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১১৪
বিপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম!

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের প্লেয়ার্সের নিলাম থেকে নাম সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিকট চিঠি প্রেরণ করেছে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল।

আর মাত্র কিছুদিন পর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম। দেশি বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে রাখতে চায় পছন্দের ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে ২০১২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বৈশ্বিক এই ঘরোয়া টুর্নামেন্টে প্রতিবারই খেলেছেন দেশসেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। তবে গত মার্চে হ্যাট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয় তিনি। তাইতো আসন্ন নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছল বয়সী এই ওপেনার।

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তামিম এখনও উচ্চ-তীব্রতার ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নন—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এটিকে তার ক্যারিয়ারের শেষ বলে নয়, বরং স্বাস্থ্যগত কারণে নেওয়া সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে গত মৌসুমের দুর্নীতি তদন্তে অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্তহীনতা। স্বাধীন তদন্ত কমিটি বিসিবিকে বিস্তারিত প্রতিবেদন দিলেও, ড্রাফট থেকে সংশ্লিষ্টদের বাদ দেওয়ার জন্য বোর্ড বা নির্বাচনী কমিটি এখনো কোনো নির্দেশ পায়নি। জনমত ও মিডিয়ার চাপ থাকলেও বিসিবি এখনো কোনো সর্বজনীন নিষেধাজ্ঞা আরোপ করেনি।

উল্লেখ্য আগামী ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের নিলাম।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম!

সময়: ১২:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
বিপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম!আকাশ দাশ সৈকত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের প্লেয়ার্সের নিলাম থেকে নাম সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিকট চিঠি প্রেরণ করেছে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। আর মাত্র কিছুদিন পর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম। দেশি বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে রাখতে চায় পছন্দের ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে ২০১২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বৈশ্বিক এই ঘরোয়া টুর্নামেন্টে প্রতিবারই খেলেছেন দেশসেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। তবে গত মার্চে হ্যাট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয় তিনি। তাইতো আসন্ন নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছল বয়সী এই ওপেনার। বিপিএল নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তামিম এখনও উচ্চ-তীব্রতার ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নন—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এটিকে তার ক্যারিয়ারের শেষ বলে নয়, বরং স্বাস্থ্যগত কারণে নেওয়া সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। এদিকে চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে গত মৌসুমের দুর্নীতি তদন্তে অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্তহীনতা। স্বাধীন তদন্ত কমিটি বিসিবিকে বিস্তারিত প্রতিবেদন দিলেও, ড্রাফট থেকে সংশ্লিষ্টদের বাদ দেওয়ার জন্য বোর্ড বা নির্বাচনী কমিটি এখনো কোনো নির্দেশ পায়নি। জনমত ও মিডিয়ার চাপ থাকলেও বিসিবি এখনো কোনো সর্বজনীন নিষেধাজ্ঞা আরোপ করেনি। উল্লেখ্য আগামী ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের নিলাম।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.