৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চোটে অ্যাডায়ার! থাকছে না টি-টোয়েন্টি সিরিজে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১০০
চোটে অ্যাডায়ার! থাকছে না টি-টোয়েন্টি সিরিজে

আকাশ দাশ সৈকত

আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ডের ঘোষিত স্কোয়াডে নাম থাকলেও চোটের কারণে আপতত সেই সিরিজে মাঠের বাইরে থাকতে হচ্ছে আইরিশ ব্যাটার রস অ্যাডায়ারের।

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে আছে রস। তাইতো তাকে নিয়ে আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছিলো আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড । তবে সিরিজের আগেই চোটে পড়লেন এই ৩১ বছর বয়সী ওপেনিং ব্যাটার। তাইতো তাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আইরিশরা।

আইরিশ জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট অ্যাডায়ারের চোটের প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ সফরের ঠিক আগে রসকে হারানো খুবই দুঃখজনক। ২০২৫ সালে যখন তার সুযোগ হয়েছিল, তখন সে টি-টোয়েন্টির ওপেনিংয়ে তার গুরুত্ব প্রমাণ করেছিল। আমরা বাংলাদেশে তার পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলাম।’

আগামী কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড । এরপর ১৯ নভেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তারপর ২৭ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চোটে অ্যাডায়ার! থাকছে না টি-টোয়েন্টি সিরিজে

সময়: ০২:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
চোটে অ্যাডায়ার! থাকছে না টি-টোয়েন্টি সিরিজেআকাশ দাশ সৈকত আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ডের ঘোষিত স্কোয়াডে নাম থাকলেও চোটের কারণে আপতত সেই সিরিজে মাঠের বাইরে থাকতে হচ্ছে আইরিশ ব্যাটার রস অ্যাডায়ারের। চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে আছে রস। তাইতো তাকে নিয়ে আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছিলো আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড । তবে সিরিজের আগেই চোটে পড়লেন এই ৩১ বছর বয়সী ওপেনিং ব্যাটার। তাইতো তাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আইরিশরা। আইরিশ জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট অ্যাডায়ারের চোটের প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ সফরের ঠিক আগে রসকে হারানো খুবই দুঃখজনক। ২০২৫ সালে যখন তার সুযোগ হয়েছিল, তখন সে টি-টোয়েন্টির ওপেনিংয়ে তার গুরুত্ব প্রমাণ করেছিল। আমরা বাংলাদেশে তার পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলাম।’ আগামী কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড । এরপর ১৯ নভেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তারপর ২৭ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.