৮ বলে ৮ ছক্কা! বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের!
- সময়: ১২:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৫৭

আকাশ দাশ সৈকত
টানা ৮ বলে ৮ ছক্কা মেরে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী।
মাঠে যখন ব্যাট হাতে নামলেন তখন এমন ঝড় তুলতে পারেন সেইটাই কল্পনা করেনি কেউ। প্রথম বল ডট আর পরের দুইবলে নিলেন দুইরান তবে তারপর তুললেন ঝড় । আট নাম্বার ব্যাটার হলেও আজ ভারতের রঞ্জি ট্রফিতে অরুণাচলের বিপক্ষে টানা ৮ বলে ৮ ছক্কা হাঁকিয়ে নতুন এই মাইলফলক স্পর্শ করলেন আকাশ।
ক্রিকেট ইতিহাসে টানা ৮ বলে ছক্কার রেকর্ড নেই বিশ্বের আর কোনো ব্যাটারের। ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার দাবির ৬ বলে ৬টি ছক্কা মারেন আকাশ। তাছাড়া মাত্র ১১ বলে ফিফটি করে তিনি এখন বিশ্বের স্বীকৃত কোন ম্যাচের দ্রুততম ফিফটির মালিক।
উল্লেখ্য প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬টি ছক্কা মারা তৃতীয় ব্যাটার তিনি। এর আগে ভারতের রবি শাস্ত্রি ও ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্সের আছে এই কীর্তি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















