পাঁচ দল নিয়ে বিপিএল! শুরু ডিসেম্বরে!
- সময়: ০৭:০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৫৯

আকাশ দাশ সৈকত
পাঁচ দল নিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম । তবে এইবার মাত্র পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। আজ ৪ঠা নভেম্বর (মঙ্গলবার) বিসিবির সভা শেষে এই তথ্য জানানো হয়। বিসিবির ঘোষিত দলগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং রংপুর। গত আসরের মতো চলতি আসরেও নেই কুমিল্লা বাদ পড়েছে খুলনা এবং বরিশালও অন্যদিকে গুঞ্জন শোনা গেলেও নেই নোয়াখালী এবং ময়মনসিংহ ।
এর মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, রাজশাহী থেকে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দল চেয়েছিল। মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রাম দেওয়া হয়েছে টাইএঙ্গেল স্পোর্টসকে, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।
এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সভা শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘১১টা টিম ছিল। সেখান থেকে তিনটি দল প্রথম সিলেকশনে বাদ পড়ে। পরে চুলচেরা বিশ্লেষণ করে, বিপিএলের গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিমতে এই পাঁচটি টিম চূড়ান্ত করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘পাঁচ দলে বরং প্রতিযোগিতা বাড়বে। একেক দলে ১১ জন করে প্লেয়ার থাকবে। আমরা চাই দেশের সকলের সুযোগ দেওয়ার। যারা কনট্রাকটিভ হবে, তারা যাতে টাকা সময়মতো পায়। আমাদের বিপিএল যে এতটা তলানীতে চলে গেছে, সেটাই বড় কারণ।’
উল্লেখ্য আসন্ন বিপিএলের পরবর্তী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৭ তারিখে । অন্যদিকে আসর শুরু হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের মাঝামাঝিতে আর শেষ হবে জানুয়ারিতে।




















