৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার পান্ত!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ৫১
আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার পান্ত!

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার এখন ভারতীয় উইকেটকিপার ব্যাটার রিশভ পান্ত। চলতি নিলামে ২৭ লাখ রুপি পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।

মাত্র কয়েক মিনিট আগে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন পাঞ্জাব সুপার কিংস। তবে সেই রেকর্ড বেশিক্ষণ টিকতে দেননি লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। পান্টের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের সাথে অনেকক্ষণ দাম কড়াকড়ির পর ইতিহাস গড়ে আইপিএলে দল পেলেন রিশভ পান্ট। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গত আসরে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিলো বর্তমান চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া আজকের মেগা নিলামে প্রথমেই তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস। এরপর তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা ছিল তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। এইদিকে ১৮ কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে দলে ভিড়িয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি স্পিনার কেনার রেকর্ড গড়লো পাঞ্জাব কিংস।

উল্লেখ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামে ওঠানো হচ্ছে ৫৭৭ জন ক্রিকেটারকে। তবে আজ তোলা হচ্ছে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার পান্ত!

সময়: ০৭:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার পান্ত!আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার এখন ভারতীয় উইকেটকিপার ব্যাটার রিশভ পান্ত। চলতি নিলামে ২৭ লাখ রুপি পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। মাত্র কয়েক মিনিট আগে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন পাঞ্জাব সুপার কিংস। তবে সেই রেকর্ড বেশিক্ষণ টিকতে দেননি লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। পান্টের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের সাথে অনেকক্ষণ দাম কড়াকড়ির পর ইতিহাস গড়ে আইপিএলে দল পেলেন রিশভ পান্ট। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গত আসরে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিলো বর্তমান চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া আজকের মেগা নিলামে প্রথমেই তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস। এরপর তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা ছিল তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। এইদিকে ১৮ কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে দলে ভিড়িয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি স্পিনার কেনার রেকর্ড গড়লো পাঞ্জাব কিংস। উল্লেখ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামে ওঠানো হচ্ছে ৫৭৭ জন ক্রিকেটারকে। তবে আজ তোলা হচ্ছে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.