আঙুলের চোটে বিশ্বকাপ শেষ মুজিবের
- সময়: ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ৬০

আকাশ দাশ সৈকত
আঙুলের চোটের কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান । তার জায়গায় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার হজরতউল্লাহ জাজাই।
চলতি বিশ্বকাপের মুজিব ম্যাচ খেলেছেন কেবল একটি। উগান্ডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৬ রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট। এরপর আর মাঠে নামা হয়নি তার জানা যায় বরাবরের মতো ডানহাতের তর্জনীতে আঘাত পেয়েছেন মুজিব। তবে এবারের চোটের কারণে মচকে যায় তার আঙুল। যে কারণে বিশ্বকাপ যাত্রা এখানেই থামাতে হয় তাকে। চোটের কারণে মুজিব ছিটকে গেলেও তার জায়গায় আবার কোন স্পিনারকে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বরং একজন ওপেনিং ব্যাটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে আফগানিস্তান। মুজিবের পরিবর্তে ডাক পেয়েছেন হজরতউল্লাহ জাজাই।
এইদিকে নিজেদের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের তিনটি জিতে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিততে পারলে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে উঠবে এশিয়ার দলটি। এরপর সুপার এইটে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও ডি গ্রুপের দ্বিতীয় দল।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















