৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানদের বিপক্ষে নেই লিটন, ফিরেছেন সৌম্য

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৫
আফগানদের বিপক্ষে নেই লিটন, ফিরেছেন সৌম্য

আকাশ দাশ সৈকত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার তবে চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাশ।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শেষ হয়েছে বাংলাদেশ দলের । তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের কারণে দল এখনো সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। তাইতো আসন্ন সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির ঘোষিত দলে চোটের কারণে নেই এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাশ । এইদিকে লিটনের বদলি হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। অন্যদিকে লিটন দলের বাইরে থাকায় এশিয়া কাপের শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া জাকির আলি অনিকের কাঁধে আছে আফগানিস্তান সিরিজের নেতৃত্ব।

আগামী ২রা অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর এরপর সর্বশেষ ম্যাচ ৫ অক্টোবর ।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল

জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আফগানদের বিপক্ষে নেই লিটন, ফিরেছেন সৌম্য

সময়: ০৫:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আফগানদের বিপক্ষে নেই লিটন, ফিরেছেন সৌম্যআকাশ দাশ সৈকত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার তবে চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাশ। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শেষ হয়েছে বাংলাদেশ দলের । তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের কারণে দল এখনো সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। তাইতো আসন্ন সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির ঘোষিত দলে চোটের কারণে নেই এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাশ । এইদিকে লিটনের বদলি হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। অন্যদিকে লিটন দলের বাইরে থাকায় এশিয়া কাপের শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া জাকির আলি অনিকের কাঁধে আছে আফগানিস্তান সিরিজের নেতৃত্ব। আগামী ২রা অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর এরপর সর্বশেষ ম্যাচ ৫ অক্টোবর । আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.