আফগানিস্তানের হোম ম্যাচ বাংলাদেশে!
- সময়: ০৮:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৬৩

আকাশ দাশ সৈকত
আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ভেন্যু হিসেবে বাংলাদেশের মাঠে খেলবে আফগানিস্তান ফুটবল দল।
নিরাপত্তার সংশয় এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অবকাঠামো না থাকার কারণে আফগানিস্তান দল নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে এশিয়ার ভিন্ন দেশের মাঠ। এইবার আসন্ন ১৮ নভেম্বর এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের হোম ম্যাচটি আয়োজনের জন্য বাফুফেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। সেই অনুরোধের সাড়া দিয়েছে বাফুফে। তবে ম্যাচটি কোথায় আয়োজন হতে পারে সেই বিষয়ে কিছু জানা না গেলেও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদন এবং বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ সাড়া দিলে ম্যাচটি কিংস অ্যারেনায় আয়োজনের ব্যাপারে সম্মত হয় সব পক্ষ।
আফগানিস্তানের অনুরোধে সাড়া দিয়ে এক বিবৃতিতে বাংলাদেশের ফুটবল ফেডারেশন জানায়, “আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ‘নিরপেক্ষ হোম ভেন্যু’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পদার্পণ ঘটতে যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল আয়োজনে বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে”!
এই দিকে একইদিনে সি গ্রুপে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে জাতীয় স্টেডিয়ামে সফরকারী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















