৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে সিরিজ স্থগিত করতে বিসিবির অনুরোধ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / ৪৪
আফগানিস্তানে সিরিজ স্থগিত করতে বিসিবির অনুরোধ

আকাশ দাশ সৈকত

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী জুলাইয়ে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ভারতের গ্রেটার নয়ডায় তিন ম্যাচের ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবিকে) প্রস্তাব করেছিল আফগানিস্তানে ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশ সেই প্রস্তাবে রাজিও হয়ে ছিলো এবং অনানুষ্ঠানিক সূচি অনুযায়ী ২৫, ২৭ এবং ৩০ জুলাই হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরপর ২, ৪ এবং ৬ আগষ্ট টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি জানানো হয়েছে বিসিবিকে। তবে এমনটা জানানোর পরই বিসিবি ভারতের আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সেই সিরিজ স্থগিতের অনুরোধ জানিয়েছে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে একাধিক আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ । যেখানে আছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচও। এছাড়া ডিসেম্বর পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম ও সিলেটে তিনটি চারদিনের আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। তাই তো আফগানিস্তান সিরিজে দুইটি টেস্ট খেলার কথা থাকলেও তা থেকে সরে দাঁড়িয়েছিলো দুই ক্রিকেট বোর্ড। তবে এবার পুরো সিরিজ স্থগিতের অনুরোধ জানিয়েছে বিসিবি।

এইদিকে বিসিবি থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিতের অনুরোধ জানালেও এখনো আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে কোন সিদ্ধান্ত আসেনি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আফগানিস্তানে সিরিজ স্থগিত করতে বিসিবির অনুরোধ

সময়: ০২:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
আফগানিস্তানে সিরিজ স্থগিত করতে বিসিবির অনুরোধআকাশ দাশ সৈকত আসন্ন আফগানিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ভারতের গ্রেটার নয়ডায় তিন ম্যাচের ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবিকে) প্রস্তাব করেছিল আফগানিস্তানে ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশ সেই প্রস্তাবে রাজিও হয়ে ছিলো এবং অনানুষ্ঠানিক সূচি অনুযায়ী ২৫, ২৭ এবং ৩০ জুলাই হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরপর ২, ৪ এবং ৬ আগষ্ট টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি জানানো হয়েছে বিসিবিকে। তবে এমনটা জানানোর পরই বিসিবি ভারতের আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সেই সিরিজ স্থগিতের অনুরোধ জানিয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে একাধিক আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ । যেখানে আছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচও। এছাড়া ডিসেম্বর পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম ও সিলেটে তিনটি চারদিনের আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। তাই তো আফগানিস্তান সিরিজে দুইটি টেস্ট খেলার কথা থাকলেও তা থেকে সরে দাঁড়িয়েছিলো দুই ক্রিকেট বোর্ড। তবে এবার পুরো সিরিজ স্থগিতের অনুরোধ জানিয়েছে বিসিবি। এইদিকে বিসিবি থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিতের অনুরোধ জানালেও এখনো আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে কোন সিদ্ধান্ত আসেনি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.