৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবাল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫০
এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবাল

আকাশ দাশ সৈকত

আগামী ১০ মার্চ থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে সাবেক বাংলাদেশি তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুলের নেত্বত্বে থাকা বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তারকা ব্যাটার তামিম ইকবাল।

 

বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন অনেকদিন আগেই। তবে অবসরের ঘোষণা না দিলেও সদ্য সমাপ্ত হওয়া ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ দারুণ ছন্দে আছেন এই তারকা ব্যাটার। বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে করেছেন টানা দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন্স। সেই ধারাবাহিকতায় তামিম এইবার নাম লেখালেন ভিন্ন এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এশিয়ান দলগুলো থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আগামী মাসে অনুষ্ঠিত হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলার দল বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন সাবেক এই বাংলাদেশি ক্রিকেটার।

 

তামিম-আশরাফুলরা বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন। এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক সময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে।

 

এ ছাড়া ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল

 

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :

মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিম উদ্দিন।

কোচ : হার্শেল গিবস


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবাল

সময়: ০৫:২১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবালআকাশ দাশ সৈকত আগামী ১০ মার্চ থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে সাবেক বাংলাদেশি তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুলের নেত্বত্বে থাকা বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তারকা ব্যাটার তামিম ইকবাল।   বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন অনেকদিন আগেই। তবে অবসরের ঘোষণা না দিলেও সদ্য সমাপ্ত হওয়া ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ দারুণ ছন্দে আছেন এই তারকা ব্যাটার। বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে করেছেন টানা দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন্স। সেই ধারাবাহিকতায় তামিম এইবার নাম লেখালেন ভিন্ন এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এশিয়ান দলগুলো থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আগামী মাসে অনুষ্ঠিত হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলার দল বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন সাবেক এই বাংলাদেশি ক্রিকেটার।   তামিম-আশরাফুলরা বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন। এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক সময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে।   এ ছাড়া ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল   বাংলাদেশ টাইগার্স স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিম উদ্দিন। কোচ : হার্শেল গিবস

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.