৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ বাংলাদেশি হিসেবে শরিফুলের হাফ সেঞ্চুরি!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ৮২
চতুর্থ বাংলাদেশি হিসেবে শরিফুলের হাফ সেঞ্চুরি!

আকাশ দাশ সৈকত
চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেটের দেখা পেলেন পেসার শরিফুল ইসলাম। আজ পাকিস্তানি ব্যাটার ফখর জামানকে আউট করে এই রেকর্ডে নিজের নাম বসিয়েছেন তিনি।

আজ লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে সফরকারী বাংলাদেশ । তবে ইনিংসের শুরুতে পাকিস্তানি ওপেনারদের চাপে ফেলে দেয় বাংলাদেশি বোলাররা। আর যেখানে নিজের প্রথম ওভার করতে এসে ফখর জামানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম। পাকিস্তানি ওপেনারকে ফিরিয়ে মাত্র ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০ তম উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিয়েছেন শরিফুল। তরুণ পেসারের আগে এমন কীর্তি আছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যার উইকেট সংখ্যা ১৪৯টি। এরপর দুই নম্বরে থাকা মোস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা ১৩৪টি। অন্যদিকে তালিকার তিনে থাকা তাসকিন আহমেদের শিকার ৮২টি।

এমন মাইলফলকের দিনে বল হাতে তিন ওভারে ৩২ রান দিয়ে শরিফুল শিকার করেছেন দুইটি উইকেট। অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২০২ রান।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চতুর্থ বাংলাদেশি হিসেবে শরিফুলের হাফ সেঞ্চুরি!

সময়: ০৭:২৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
চতুর্থ বাংলাদেশি হিসেবে শরিফুলের হাফ সেঞ্চুরি!আকাশ দাশ সৈকত চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেটের দেখা পেলেন পেসার শরিফুল ইসলাম। আজ পাকিস্তানি ব্যাটার ফখর জামানকে আউট করে এই রেকর্ডে নিজের নাম বসিয়েছেন তিনি। আজ লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে সফরকারী বাংলাদেশ । তবে ইনিংসের শুরুতে পাকিস্তানি ওপেনারদের চাপে ফেলে দেয় বাংলাদেশি বোলাররা। আর যেখানে নিজের প্রথম ওভার করতে এসে ফখর জামানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম। পাকিস্তানি ওপেনারকে ফিরিয়ে মাত্র ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০ তম উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিয়েছেন শরিফুল। তরুণ পেসারের আগে এমন কীর্তি আছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যার উইকেট সংখ্যা ১৪৯টি। এরপর দুই নম্বরে থাকা মোস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা ১৩৪টি। অন্যদিকে তালিকার তিনে থাকা তাসকিন আহমেদের শিকার ৮২টি। এমন মাইলফলকের দিনে বল হাতে তিন ওভারে ৩২ রান দিয়ে শরিফুল শিকার করেছেন দুইটি উইকেট। অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২০২ রান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.