৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিবিএল খেলবে বাবর-রাউফরা! তবে অনিশ্চিত বিপিএল!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৭০
বিবিএল খেলবে বাবর-রাউফরা! তবে অনিশ্চিত বিপিএল!

আকাশ দাশ সৈকত

বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য অনুমতি পেয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। তবে এখনো অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ঘোষণা দেওয়া হয় অনির্দিষ্ট সময়ের জন্য পাকিস্তানি ক্রিকেটাররা বিদেশী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে না। তবে এইবার সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এক গণমাধ্যমের খবর অনুযায়ী বিগ ব্যাশ লিগে দল পাওয়া ক্রিকেটাররা খেলতে পারবে অস্ট্রেলিয়ার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

পাকিস্তানের ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিবিএলে খেলতে আগ্রহী খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) ইতিমধ্যেই দিয়েছে পিসিবি। যারা এই অনুমতি পেয়েছেন, তারাই লিগে অংশ নিতে পারবেন। কয়েক সপ্তাহ আগেও বিদেশি লিগে অংশ নেওয়ার জন্য এনওসি ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছিল পিসিবি, তবে এবার তা তুলে নেওয়া হয়েছে।

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিএল। ঠিক একই সময়ে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে পাকিস্তানি ক্রিকেটাররা বিবিএল খেলার এনওসি পেলেও এখনো শঙ্কা আছে বিপিএলে বাবর-রিজওয়ানদের পাওয়া যাবে কিনা!


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিবিএল খেলবে বাবর-রাউফরা! তবে অনিশ্চিত বিপিএল!

সময়: ০৩:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
বিবিএল খেলবে বাবর-রাউফরা! তবে অনিশ্চিত বিপিএল!আকাশ দাশ সৈকত বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য অনুমতি পেয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। তবে এখনো অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ঘোষণা দেওয়া হয় অনির্দিষ্ট সময়ের জন্য পাকিস্তানি ক্রিকেটাররা বিদেশী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে না। তবে এইবার সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এক গণমাধ্যমের খবর অনুযায়ী বিগ ব্যাশ লিগে দল পাওয়া ক্রিকেটাররা খেলতে পারবে অস্ট্রেলিয়ার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। পাকিস্তানের ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিবিএলে খেলতে আগ্রহী খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) ইতিমধ্যেই দিয়েছে পিসিবি। যারা এই অনুমতি পেয়েছেন, তারাই লিগে অংশ নিতে পারবেন। কয়েক সপ্তাহ আগেও বিদেশি লিগে অংশ নেওয়ার জন্য এনওসি ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছিল পিসিবি, তবে এবার তা তুলে নেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিএল। ঠিক একই সময়ে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে পাকিস্তানি ক্রিকেটাররা বিবিএল খেলার এনওসি পেলেও এখনো শঙ্কা আছে বিপিএলে বাবর-রিজওয়ানদের পাওয়া যাবে কিনা!

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.