জিএসএলে সাকিব খেলবেন দিল্লির হয়ে!
- সময়: ০৫:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৫৬

আকাশ দাশ সৈকত
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে (জিএসএল) সংযুক্ত আরব আমিরাতের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেটা আর হয়ে উঠেনি। তবে এইবার দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটের কারণে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে দল পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ দুপুরে এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়া বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজিটি।
রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দীর্ঘদিন বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও বৈশ্বিক ঘরোয়া টুর্নামেন্ট গুলোতে নিয়মিত খেলছেন এই বাংলাদেশি অলরাউন্ডার । সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) মাঠে নেমেছিলেন তিনি। তবে ফাইনালে খেলতে না পারলেও ছিলেন চ্যাম্পিয়ন দলের সদস্য। এইবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে দেখা যাবে তাকে।
এটি জিএসলের দ্বিতীয় আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে পাঁচ দলের এই টুর্নামেন্টে।
বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, আরব আমিরাতের দুবাই ক্যাপিটাল, নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিকসের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















