৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন শান্ত!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১৩৪
টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন শান্ত!

আকাশ দাশ সৈকত

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন আগেই। এইবার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট শেষে টেস্ট ক্রিকেটের ও নেতৃত্ব ছাড়লেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ।

গুঞ্জন ছিলো আগেই, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট শেষে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে পারেন টপ আর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এইবার সেই গুঞ্জন হলো সত্যি আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

তিনি আরো বলেন, দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন, ‘আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মত হলো তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। গোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

উল্লেখ্য ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। সর্বশেষ কলম্বো টেস্টসহ ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ চারটি জয় পেয়েছে। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন শান্ত!

সময়: ১১:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন শান্ত!আকাশ দাশ সৈকত ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন আগেই। এইবার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট শেষে টেস্ট ক্রিকেটের ও নেতৃত্ব ছাড়লেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত । গুঞ্জন ছিলো আগেই, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট শেষে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে পারেন টপ আর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এইবার সেই গুঞ্জন হলো সত্যি আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’ তিনি আরো বলেন, দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন, ‘আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মত হলো তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। গোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’ উল্লেখ্য ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। সর্বশেষ কলম্বো টেস্টসহ ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ চারটি জয় পেয়েছে। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.