তরুণদের দাপটে বিশ্বকাপে জায়গা পাবেন রোহিত-কোহলি?
- সময়: ০৩:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৮১

একই দিনে টি-টোয়েন্টি ছেড়েছেন দুজন। টেস্টও সপ্তাহখানেকের ব্যবধানে। বাকি রইল ওয়ানডে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি—দুজনেই প্রায় অনেকবার বলেছেন, তাদের পরিকল্পনায় আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তবে তারুণ্যের জোয়ার আসা ভারত দলে কি চল্লিশ ছুঁইছুঁই তারকারা জায়গা পাবেন? প্রশ্নটা একটু আগেভাগে দৈর্ঘ্যে-প্রস্তে বহুগুণ বেড়েছে।
অনেকের মতো ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ধারণা, দুজনেই ফিটনেস ইস্যুতে ভুগবেন। তাছাড়া বয়সও একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর অবশ্য তারুণ্যকে প্রধান্য দেন। সেই ক্ষেত্রে রোহিত-কোহলি জুটির অভিজ্ঞতা বাছাই করা হবে আতশকাঁচে। সাবেকদের অনেকের মতো সৌরভও বলছেন, ‘সম্ভাবনা কম।’
২০২৭ সালে রোহিতের বয়স হবে ৪০, কোহলি ছোঁবে ৩৮ বছর। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় বলায় ফিটনেসও থাকবে শঙ্কায়। বিশ্বকাপের আগ পর্যন্ত ওয়ানডেও খুব বেশি খেলবে না ভারত। তারউপর প্রতিটি সফর বা সিরিজে তারা দুজন যে দলে থাকবেন, সেটার নিশ্চয়তাও নেই। সৌরভের মতে ব্যাপারটি কঠিন, ‘একবছরে ওদের খেলতে হবে ১৫ ম্যাচ। ব্যাপারটা কিন্তু অতটা সহজ হবে না।’
এমন শঙ্কা-সংকটের সময়ে সিনিয়র হিসেবে অভিজ্ঞ অনুজদের পরামর্শও দিতে চান না সৌরভ, ‘ওদের পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত তো ওরাই নেবে। তবে এ কথাও সবার মতো ওদেরকেও বুঝতে হবে, খেলাটি ওদের কাছ থেকে দূরে চলে যাবে এবং ওরাও খেলা থেকে দূরে চলে যাবে।’
বিশ্বকাপের বাকি অনেক দিন। হাতে গুণে অন্তত দুবছর। এই সময়ে অনেক কিছু ঘটে যেতে পারে। তবে ভারত দলে দুই কিংবদন্তির সুযোগ কমই। তারুণ্যে ঢাসা ভারত প্রায়ই প্রমাণ করছে সিনিয়ররা চলে গেলে তাদের ক্ষতি সামলে নেওয়ার ক্ষমতা আছে যথেষ্ট। তাছাড়া কোচের সিদ্ধান্তেরও ব্যাপার থাকছে!
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















