৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপের সূচী প্রকাশ! বাংলাদেশের খেলা কবে?

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৭০
নারী বিশ্বকাপের সূচী প্রকাশ! বাংলাদেশের খেলা কবে?

আকাশ দাশ সৈকত

আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকার করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। রাউন্ড ও রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের এইবারের আসরে প্রত্যেক দল খেলবে সাতটি করে ম্যাচ।

২ অক্টোবর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে । তবে রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তান ভারত সফরে না যাওয়ার কারণে দুই দলের এই ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে । এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ফেভারিট ইংলিশদের বিপক্ষে। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ।

নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে ১৩ ও ১৬ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারো শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের বিপক্ষে ২৬ অক্টোবর।

এইদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ভারত এবং শ্রীলঙ্কা। তাছাড়া আসরের দুইটি সেমিফাইনাল ম্যাচ হবে আগামী ২৯ এবং ৩০ ভেন্যু ভারতের গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নারী বিশ্বকাপের সূচী প্রকাশ! বাংলাদেশের খেলা কবে?

সময়: ০৭:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
নারী বিশ্বকাপের সূচী প্রকাশ! বাংলাদেশের খেলা কবে?আকাশ দাশ সৈকত আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকার করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। রাউন্ড ও রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের এইবারের আসরে প্রত্যেক দল খেলবে সাতটি করে ম্যাচ। ২ অক্টোবর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে । তবে রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তান ভারত সফরে না যাওয়ার কারণে দুই দলের এই ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে । এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ফেভারিট ইংলিশদের বিপক্ষে। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড । নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে ১৩ ও ১৬ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারো শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের বিপক্ষে ২৬ অক্টোবর। এইদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ভারত এবং শ্রীলঙ্কা। তাছাড়া আসরের দুইটি সেমিফাইনাল ম্যাচ হবে আগামী ২৯ এবং ৩০ ভেন্যু ভারতের গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.