নেই সাকিব, সৌম্য বিজয়কে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা
- সময়: ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৬৪

ক্রিড়া প্রতিনিধি
ঘরের মাঠে চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজের পর আগামী মাসে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে টিম টাইগাস। আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে টাইগারদের দল ঘোষণা করা হয়েছে। যেখানে আবারও ডাক পেয়েছেন সৌম্য সরকার। এছাড়াও ওয়ানডে দলে রয়েছেন এনামুল হক বিজয়।
কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে যে সাকিব আল হাসান থাকবেন না, সেটি আগেই জানা গিয়েছিল। এবার তা আরেকবার নিশ্চিত হলো বিসিবির এই দল ঘোষণার পর। আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যিনি বর্তমানে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















