৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদের!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৬৭
পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদের!

আকাশ দাশ সৈকত:আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দলে নাম থাকলেও সিরিজ শুরুর আগেই হঠাতে নাম প্রত্যাহার করলেন তরুন পেসার নাহিদ রানা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের অবস্থান এখন আরব আমিরাতে। যেখানে দলের সাথে আছেন তরুণ পেসার নাহিদ রানাও। এইদিকে সেই সিরিজ শেষে আগামী ২৫শে মে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাশের দল। তবে তার আগেই জানা গেলো দলের সাথে পাকিস্তান সফরে যাবে না নাহিদ রানা। ব্যক্তিগত কারণ দেখিয়ে নাহিদ সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আজ বুধবার নাহিদের নাম প্রত্যাহারের বিষয়ে ফাহিম বলেছেন, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এইদিকে এর আগে ভারত-পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান সুপার লিগ খেলতে পাকিস্তান অবস্থান করেছিলো নাহিদ রানা। এরপর চলতি সপ্তাহ থেকে আবার টুর্নামেন্ট চালু হলেও আর পাকিস্তানে যাননি রানা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদের!

সময়: ০৬:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদের!আকাশ দাশ সৈকত:আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দলে নাম থাকলেও সিরিজ শুরুর আগেই হঠাতে নাম প্রত্যাহার করলেন তরুন পেসার নাহিদ রানা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের অবস্থান এখন আরব আমিরাতে। যেখানে দলের সাথে আছেন তরুণ পেসার নাহিদ রানাও। এইদিকে সেই সিরিজ শেষে আগামী ২৫শে মে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাশের দল। তবে তার আগেই জানা গেলো দলের সাথে পাকিস্তান সফরে যাবে না নাহিদ রানা। ব্যক্তিগত কারণ দেখিয়ে নাহিদ সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আজ বুধবার নাহিদের নাম প্রত্যাহারের বিষয়ে ফাহিম বলেছেন, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ এইদিকে এর আগে ভারত-পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান সুপার লিগ খেলতে পাকিস্তান অবস্থান করেছিলো নাহিদ রানা। এরপর চলতি সপ্তাহ থেকে আবার টুর্নামেন্ট চালু হলেও আর পাকিস্তানে যাননি রানা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.