বগুড়া শিবগঞ্জে শীতকালীন ৫২তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- সময়: ০১:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ৫০

মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, হাবিবুল আলম, তাজুল ইসলাম সহ প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















